admin

প্রকাশিত: 2:49 PM, September 27, 2025

গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীদের অনন্য অবদান রয়েছে : এড. এমরান চৌধুরী

গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীদের অনন্য অবদান রয়েছে : এড. এমরান চৌধুরী

6

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসী নেতাকর্মীদের অবদান অনন্য। দেশের বাইরে থেকেও তারা আন্দোলন, কূটনৈতিক যোগাযোগ, আর্থিক সহায়তা ও প্রচারণার মাধ্যমে এই সংগ্রামকে এগিয়ে নিচ্ছেন। বিএনপি প্রবাসীদের এই অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিই একটি গণতান্ত্রিক, সুশাসনভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা। এই কর্মসূচির মাধ্যমে আইনের শাসন, ভোটাধিকার, মানবাধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে যুগান্তকারী পরিবর্তন আনা হবে। এ কর্মসূচি শুধু রাজনৈতিক ইশতেহার নয়, বরং জনগণের মুক্তির সনদ।

7

ধানের শীষ হলো গণতন্ত্র ও মুক্তির প্রতীক। এই প্রতীককে বিজয়ী করতে হলে দেশের ভেতরে-বাইরে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, মুক্তি চায়। সেই পরিবর্তন ও মুক্তির একমাত্র হাতিয়ার হলো ধানের শীষ।

3

শুক্রবার সন্ধ্যায় চারখাই ইউনিয়ন কমপ্লেক্সে স্থানী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক, যুক্তরাজ্য প্রবাসী মাহবুবুল আলমকে দেয়া সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাবুল আহমদ সভাপতিত্বে ও জাবের আহমদের সঞ্চালনয় বক্তব্য রাখেন- সাব্বির আহমদ চৌধুরী , ইকবাল আহমদ, কাওসার আহমদ আশিক, সুফিয়ান আহমদ , ফুয়াদ রাজা, সাইদুল ইসলাম , নুরুল আমিন ,তারেক আহমদ ,জাফর আহমদ প্রমুখ।

5

এদিকে, শুক্রবা বিকেলে উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রাম থেকে গাংপার বাজার পর্যন্ত ৩১ দফার পক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গণসংযোগ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- আব্দুস ছবুর , আব্দুল কুদ্দুছ , সিদ্দিক আহমদ, এনাম উদ্দিন, দওলা হোসেন শুভাস, নাজমুল হোসতাজউদ্দীন কুটি, তানভীর আহমদ, আক্তার হোসেন অনিক, সাব্বির আহমদ, সোহেল আহমদ, মুজিব, এনাম উদ্দিন দিলাল, সরোয়ার খান, আক্তার হোসেন লিমন, শিমুল প্রমুখ।

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

2 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

6 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

1 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

7 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

5 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

1 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

5 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

8 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
8