admin
প্রকাশিত: 11:21 AM, November 3, 2025
স্টাফ রিপোর্টার:
দেশজুড়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও বন্ধ। কিন্তু সিলেট মহানগর আওয়ামী লীগের সার্বিক কর্মকাণ্ড এখনও চলমান রয়েছে। সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক কাউন্সিলর ‘ডেভিল’ শাহানারা বেগমের হাওয়া পাড়াস্থ দিশারী ৭০ নং বাসাকে কেন্দ্র করে এ কার্যক্রম চালানো হচ্ছে।
এখানে মহিলা লীগের নেত্রী ও ডেভিলরা সাপ্তাহিক পাক্ষিক ও মাসিক সভা ও বৈঠক করেন। সরকার বিরোধী বিভিন্ন কর্মসূচি পালনের শলা পরামর্শও করেন তারা। মহিলা লীগকে আরো বিস্তৃত ও সুসংগঠিত করতে বিভিন্ন পরিকল্পনাও হাতে নেওয়া হয় শাহানার বাসায় বসে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে এমন তথ্য পাওয়া গেছে।
শাহানারা বেগমের অতি ঘনিষ্ট দিশারী ২৩ নং বাসার সুমন আহমদ ও দিশারী ২৪ নং বাসার আবু বকর হিরণসহ কয়েকজন মহিলা লীগের সভা বৈঠকের সার্বিক আয়োজন ও তত্বাবধান করে থাকেন।
সূত্রে প্রকাশ, ৫ বারের সাবেক মহিলা কাউন্সিলর শাহানারা বেগমের রয়েছে স্থানীয় একটি দুর্ধষ সন্ত্রাসী চক্র। এ চক্রের মাধ্যমে তিনি চাঁদাবাজি ও দখলবাজি পরিচালনা করিয়ে থাকেন। স্বৈরাচার সরকার আমলে হাওয়াপাড়া মসজিদে একটি দেকানকোটা তিনি দখল করে নিলে অদ্যাবধি সেই দোকান তার দখলে রয়েছে এবং দেকানের ভাড়া তিনি ভোগ করছেন।
অভিযেগে রয়েছে, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র হওয়ার পর সিসিকে ছেলে মেয়েদের চাকরি দেওয়ার নাম করে ২৫ জনের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেন শাহানারা । পরে চাকরি দিতে না পেরে টাকাও ফেরত দিচ্ছেন না।
জুলাই আন্দেলনসহ বিভিন্ন ঘটনায় শাহানারার বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। এসব মামলায় পলাতক থাকলে অজ্ঞাত কারণে তাকে ধরছেনা পুলিশ। ফলে শাহানারা বেগম নির্দিধায় তার সাংগঠনিক ও সরকার বিরোধী কার্যক্রম এবং দখল বাণিজ্য অব্যাহত রেখে চলেছেন। কয়েকজন বিএনপি নেতার শেল্টারে তিনি নিরাপদে দলীয় নিষিদ্ধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগে প্রকাশ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন