admin

প্রকাশিত: 10:59 PM, December 13, 2022

রাজনগরের টেংরায় এলডিপি কর্মীর উপর ছাত্রলীগের হামলা

রাজনগরের টেংরায় এলডিপি কর্মীর উপর ছাত্রলীগের হামলা

এলডিপি কর্মী মোঃ রাজু মিয়া (ফাইল ছবি)

রাজনগর প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার টেংরা এলাকায় স্থানীয় এলডিপি কর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। ছাত্রলীগের স্থানীয় একদল ক্যাডার এই হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ১২ ডিসেম্বর সোমবার রাত ৮টায় স্থানীয় ধর্ম মন্দিরের পাশে এই ঘটনাটি ঘটেছে। হামলায় আহত এলডিপি কর্মী মোঃ রাজু মিয়া স্থানীয় টেংরা গ্রামের মোঃ আকলিছ মিয়ার পুত্র। পরে আহত মোঃ রাজু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, বাংলাদেশ লিবারেল ডেমোকেট্রিক পার্টি (এলডিপি) এর স্থানীয় টেংরা ইউনিয়ন শাখার সদস্য মোঃ রাজু মিয়ার সাথে টেংরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তুলিপের রাজনৈতিক পূর্ব বিরোধ ছিল। ঘটনার দিন ১২ ডিসেম্বর রাত ৮টার দিকে স্থানীয় টেংরা বাজার থেকে বাড়ি ফিরছিলেন মোঃ রাজু মিয়া। পথিমধ্যে স্থানীয় ধর্ম মন্দিরের পাশে যাওয়ার পর সেখানে পূর্ব থেকে উৎপেতে থাকা ছাত্রলীগের তুলিপ, হাসান, ইমন ও বাবুল তার পথরোধ করে তার উপর হামলা চালায়। হামলাকরীরা তাকে কিল, লাথি মেরে মাটিতে ফেলে দেয়। পরে হকিস্টিক, লাঠি ও লোহার রড দিয়ে তাকে বেদড়ক মারধর করে। প্রাণ বাঁচাতে ভিকটিম চিৎকার করলে তার চিৎকার শুনে স্থানীয় কয়েকজন লোক ছুটে আসেন। লোকজন আসতে দেখে হামলাকারীরা আহত মোঃ রাজু মিয়াকে হুমকী দিয়ে পালিয়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার জেলা সদরের লাইফ লাইন হাসপাতালে প্রেরণ করেন।
হামলায় আহত এলডিপি সদস্য মোঃ রাজু মিয়া হাসপাতাল থেকে এই প্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, ছাত্রলীগের তুলিপ ও তার সহযোগীরা দীর্ঘদিন থেকে আমাকে হুমকী দিয়ে আসছে এলডিপির রাজনীতি ছেড়ে দেয়ার জন্য। এনিয়ে তাদের সাথে আমার রাজনৈতিক বিরোধ ছিল। রাজনৈতিক পূর্ব বিরোধের জেরধরে তুলিপ তার সহযোগী হাসান, বাবুল, ইমনকে নিয়ে অস্ত্রশস্ত্র দিয়ে আমার উপর এই হামলা চালিয়েছে। তারা পরিকল্পিত ভাবে আমাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে এই হামলা করেছিল। ভাগ্য সহায় থাকায় লোকজন ছুটে আসাতে আমি এই যাত্রায় প্রাণে রক্ষা পেয়েছি। এই ঘটনায় আমার জীবনের নিরাপত্তা নিয়ে আমি ও আমার পরিবার আতংকিত হয়ে পড়েছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে