admin

প্রকাশিত: 3:36 PM, November 5, 2025

ওসমানী হাসপাতালে সোহেল-ইমরান সিন্ডিকেটের রমরমা ঘুষবাণিজ্য

ওসমানী হাসপাতালে সোহেল-ইমরান সিন্ডিকেটের রমরমা ঘুষবাণিজ্য

8

খলিলুর রহমান:
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নার্সদের মধ্যে গড়ে ওঠেছে একটি শক্তিশালী বাণিজ্যিক সিন্ডিকেট। এ সিন্ডিকেটের ঘুষবাণিজ্য ও চাঁদা বাণিজ্যে অসহায় হয়ে পড়েছেন সাধারণ নার্স ও রোগীরা। ফলে চরমভাবে বিঘ্নিত হচ্ছে হাসপাতালের স্বাস্থ্যসেবা।
অবৈধ সিন্ডিকেট সদস্যরা হচ্ছন- সিনিয়র স্টাফ নার্স সোহেল আহমেদ, সিনিয়র স্টাফ নার্স ইমরান আহমেদ তপাদার, নার্সিং সুপারভাইজার রাশদা আক্তার, আইসিইউ ইনচার্জ সাব্বির আহমেদ তপাদারসহ কয়েকজন।
এই সিন্ডিকেটের ঘুষ বাণিজ্যের অন্যতম হচ্ছে, রোষ্টার বাণিজ্য, নাইট ডিউটি বাণিজ্য, ইনচার্জ বাণিজ্য, আইসিইউ বাণিজ্য, টিচিং বাণিজ্য ও ট্রনিং বাণিজ্য।
প্রত্যকটি বাণিজ্যে সিন্ডিকেট সদস্যরা সাধারণ নার্সদের কাছ থেকে ৫ হাজার থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত ঘুষ ও চাঁদা আদায় করে থাকেন। সিন্ডিকেটের চাহিদা মত টাকা দিতে না পারলে নানা লান্চনা- বন্চনা ও মানসিক টর্চারের শিকার হয়ে থাকেন সাধারণ নার্সরা।
অভিযোগে প্রকাশ, গত বছরের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিনর্তনের পর সিলেট এমএজি ওসমানী হাসপাতালে আওয়ামী ডেভিল নার্সদের নেতৃত্বের অবসান ঘটে। আর এ সুযোগে সিনিয়র স্টাফ নার্স সোহেল আহমেদ ও সিনিয়র স্টাফ নার্স ইমরান আহমেদ তপাদার তাদের অনুগতদের কতিপয় স্টাফ নার্স নিয়ে গড়ে তুলে শক্তিশালী একটি বাণিজ্যিক সিন্ডিকেট।
তারা নিজেদেরকে বিএনপিপন্থী দাবি করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ সিন্ডিকেটের মাধ্যমে হাসপাতালের নার্সিং ও মিডওয়াইফারি বিভাগকে সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রনে নিয়ে যায়। আর এর পর থেকে শুরু হয় তাদের রমরমা ঘুষবাণিজ্য ও চাঁদাবানিজ্য।
স্বৈরাআার আওয়ামী সরকার আমল দলীয়ভাবে পদায়িত দীর্ঘ ১৭ বছরের নার্সিং সুপারভাইজার ছিলেন ডেভিল রেখা বণিক। সেই রেখা বণিকের ঘনিষ্ট সহযোগী ছিলেন সিনিয়র স্টাফ নার্স রাশেদা আক্তার। সেই রেখাবণিকের পর তার উত্তরসূরী হয়ে নার্সিং সুপারভাইজারের দায়িত্ব পান রাশেদা আক্তার। ডেভিল রেখা বণিকর সহযোগী সেই রাশেদা আক্তারকে বশীভুত করে সোহেল-ইমরান সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে তাদের সকল অপকর্ম ও অবৈধ বাণিজ্য।
সোহেল-ইমরান সিন্ডিকেটের সকল বাণিজ্যের বাস্তবায়ন ঘটান নার্সিং সুপারভাইজার রাশেদা আক্তার। এই রাশেদা আক্তারকে দিয়ে সোহেল-ইমরান সিন্ডিকেট ঘুষ ও চাঁদা বাণিজ্য ক্রমশ বৃদ্ধি করে চলেছে। অভিযোগ রয়েছে- সিএনটি অর্থাৎ ক্লিনিক্যাল নার্সেস ট্রেনিং ৫ দিনের জন্য নিতে হলে প্রার্থীকে আগে সোহেল-ইমরান সিন্ডিকেটকে দিতে হয় ১ হাজার টাকা।
ওরিয়েন্টেশন ট্রেনিং অর্থাৎ অভিযোজন প্রশিক্ষণ ১৪ দিনের জন্য নিতে হলে প্রত্যেক প্রার্থীকে আগে
সোহেল-ইমরান সিন্ডিকেটকে ঘুষ দিতে হয় ৫ হাজার টাকা করে। আইসিইউ-তে ২৮ দিনের ট্রেনিং নিতে হলে প্রত্যক প্রার্থীকে আগে সোহেল-ইমরান সিন্ডিকেটকে ১০ হাজার টাকা করে দিতে হয়। কার্ডিয়াক ট্রনিং ২৮ দিনের জন্য নিতে হলে প্রার্থীকে আগে সোহেল-ইমরান সিন্ডিকেটকে ১০ হাজার টাকা করে দিতে হয়। ফুড এন্ড নিউট্রিশন ট্রেনিং- এ ৫ দিনের প্রশিক্ষণ নিতে হলে প্রত্যেক প্রার্থীকে আগে সোহেল-ইমরান সিন্ডিকেটকে ১হাজার টাকা করে দিতে হয়। পিএমআইএস ট্রেনিং ৩ দিনের নিতে হলে প্রত্যেক প্রার্থীকে আগে সোহেল-ইমরান সিন্ডিকেটকে ৫ শ’ টাকা করে দিতে হয়। নবজাতক সেবা প্রশিক্ষণ ২৮ দিনের নিতে হলে প্রত্যেক প্রার্থীকে আগে সোহেল-ইমরান সিন্ডিকেটকে ১০ হাজার টাকা করে দিতে হয়।- নার্সিং শিক্ষকতা প্রশিক্ষণ ১ বছর নিতে হলে প্রত্যেক প্রার্থীকে আগে সোহেল-ইমরান সিন্ডিকেটকে ১৫ হাজার টাকা করে দিতে হয়।
সিন্ডিকেট সদস্য নার্সিং সুপারভাইজার রাশেদা আক্তার ও সিনিয়র স্টাফ নার্স ইমরান আহমেদ তাপাদার ও সিনিয়র স্টাফ নার্স সোহেল আহমেদ এর কারনে হাসপাতালে রোগীদের সেবা চরমভাবে ব্যাহত হচ্ছে। হাসপাতালের সকল নার্সিং ইনচার্জকে রাশেদা আক্তার, সোহেল আহমেদ এবং ইমরান আহমেদ সিন্ডিকেট করে নির্দিষ্ট করে বসিয়েছেন। এদের ভয়ে সাধারণ নার্সরা মুখ খুলতেও সাহস পান না।
অপরদিকে হাসপাতালে গুরুত্বপূর্ণ ওয়ার্ড আইসিইউ-এর ইনচার্জ হলেন সিন্ডিকেট সদস্য সাব্বির আহমেদ তপাদার। যিনি অন্যতম প্রধান সিন্ডিকেট সদস্য ইমরান আহমেদ তপাদারের খালাতো ভাই। এ জন্য সাধারণ রোগীরা হাসপাতালে আইসিইউ বেড পান না। সিন্ডিকেট সদস্যরা ওয়ার্ড ইনচার্জ সাব্বিরের মাধ্যমে বেড বিক্রি করে আইসিইউ-তে তাদের মন মত রোগী দিয়ে থাকে।
ওয়ার্ড ইনচার্জ সাব্বির আহমেদ তাপাদারের মাধ্যমে সোহেল-ইমরান সিন্ডিকেট সদস্যরা প্রত্যেক রোগীর কাছ থেকে আইসিইউ বেডের বিনিময়ে ১০ হাজার থেকে শুরু করে ২৫ হাজার টাকা পর্যন্ত ঘুষ নিয়ে থাকেন। আর এই সমস্ত আইসিইউ বেড বিক্রি করে সোহেল-ইমরান সিন্ডিকেট প্রতি মাসে অবৈধভাবে লাখো কোটি টাকা কামাই করে চলেছে বলে অভিযোগে প্রকাশ।
সাধারণ নার্সসহ জনগনের প্রশ্ন-ওসমানী মেডিকেল হাসপাতালে সোহেল-ইমরান সিন্ডিকেটের অনিয়ম-দুর্নীতির শেষ কোথায়? এগুলো কি কখনও প্রশাসনের চোখে পড়ে না?
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেগীর স্বাস্থ্যসেবা নিশ্চত করতে অবিলম্বে সোহেল-ইমরান সিন্ডিকেট ভেঙ্গে সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে আশু ব্যবস্থা গ্রহন আবশ্যক বলে সচেতন মহল মনে করেন।
জানতে চাইলে নার্সিং অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ইমরান আহমেদ গণমাধ্যমকে বলেন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কোনো সিন্ডিকেট নেই। যারা বলছেন তারা ভিত্তিহীন তথ্য প্রাচার করছেন। নিজের চাচাতো ভাইকে আইসিইউ ইনজার্চ পদে পদায়নের বিষয়ে তার কোনো হাত ছিল না বলেও জানান তিনি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

2 সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত

কবিতা, গান ও নাটকে নজরুলের মানবিক চেতনার বন্দনা: অধ্যক্ষ মো. ফয়জুল হক

কবিতা, গান ও নাটকে নজরুলের মানবিক চেতনার বন্দনা: অধ্যক্ষ মো. ফয়জুল হক

7 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

1 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানিসহ ভাড়ায় গাড়ি সরবরাহের দরপত্র জমা

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

6 তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও খাদ্য

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার

5 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায়

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

1 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

7 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা ও উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী সম্পন্ন

8 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং

1
5