admin
প্রকাশিত: 12:10 PM, November 12, 2025
স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমার কুখ্যাত মাদক সম্রাট বাবলাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ভোররাতে দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় বাবলার স্ত্রী আনিছা পালিয়ে যায়। মাদকসম্রাট বাবলা সিলেটের দক্ষিন সুরমার খোজারখলা ও বর্তমান দাউদপুর মুছারগাঁওয়ের মৃত মোক্তার আলীর পুত্র।
জানা গেছে, বাবলা আহমদের প্রথম স্ত্রী তইন্চা বেগম রাসেল নামের এক ছেলে রেখে মারা যান। তখন বাবলা তার প্রথম স্ত্রীর ছেলে রাসেল আহমদের নামে একখণ্ড (৫ শতক) ভূমি রেজিস্ট্রি কবালা করে দেন। পরে বাবলা আনিছা নামের এক মহিলাকে বিয়ে করেন।
পরবর্তীতে বাবলা জাল দলিলের মাধ্যম ওই ভূমি নিজ নামে নিয়ে তার ২য় স্ত্রী আনিছার নামে দলিল করে দেন। জালিয়াতি ও প্রতারণার এ ঘটনায় পুত্র রাসেল আহমদ গত বছরের ১২ মে সিলেট মেট্রোপলিটন ১ম আমলী আদালতে মোগলাবাজার সিআর ১২৬/২৪ নং মামলা করেন। মামলায় বাবলা, বাবলার ২য় স্ত্রী আনিছা ও শ্যালক মোশাররফকে আসামী করা হয়।
মামলাটি প্রথমে তদন্ত করে সিআইডি। পরে অধিকতর তদন্ত করে পিবিআই ১৬ অক্টোবর আদালতে প্রতিবেদন দাখিল করে। আদালত প্রতিবেদন গ্রহনপূর্বক বাবলা, তার স্ত্রী আনিছা ও শ্যালক মোশাররফের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। এই পরোয়ানা মূলে পুলিশ বাবলাকে গ্রেফতার করে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন