editor
প্রকাশিত: 10:19 PM, October 14, 2022

তরুণ প্রজন্মকে বিশ^নবী (সা.) এর জীবনাদর্শ অনুসরণে উৎসাহিত করলে জাতি উপকৃত হবে : এডভোকেট সামছুল হক
প্রত্যাশা সাংস্কৃতিক সংসদের সীরাত সম্মেলন
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. সামছুল হক বলেছেন, মানবতার মুক্তিদূত বিশ^নবী (সা.) আদর্শ অনুস্মরণের মধ্য দিয়ে বিশে^ শান্তি প্রতিষ্ঠা সম্ভব। বিশ^নবী (সা.) এর আগমনে ধন্য হয়েছিল পৃথিবী, দূর হয়েছিল অন্ধকার, উদ্ভাসিত হয়েছিল দিক-দিগন্ত, মানবতা খুঁজে পেয়েছিল মুক্তি, স্বস্তি ও শান্তির পথ। মহানবী (সা.) এর জীবনাদর্শ, চরিত্র ও কর্ম এবং জীবনের প্রতিটি স্তর ও পদক্ষেপ মানবজাতির জন্য শিক্ষনীয়, অনুকরণীয় ও অনুসরণীয়। তাই ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রসহ সকল পর্যায়ে বিশ^নবী (সা.) এর জীবনাদর্শ চর্চা ও বাস্তবায়নের মধ্যে মুসলিম উম্মাহর কল্যান নিহিত রয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বিশ^নবী (সা.) এর জীবনাদর্শ তুলে ধরতে হবে। এতে দেশপ্রেমিক আদর্শবান সুনাগরিক গড়ে তোলা সম্ভব হবে।
তিনি শুক্রবার বাদ জুমআ মাহে রবিউল আউয়াল উপলক্ষে প্রত্যাশা সাংস্কৃতিক সংসদ সিলেট মহানগর কোতোয়ালী পশ্চিম থানা আয়োজিত সিলেট জেলা আইনজীবী সমিতির ২নং বার হলে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সীরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। প্রত্যাশা সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক রেজাউল করিমের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী। আলোচনা পেশ করবেন, হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়েখ সাঈদ নুরুজ্জামান আল মাদানী।
মাওলানা শরীফ মোহাম্মদ শাহজালালের পবিত্র কুরআন তেলাওয়াতের সুচীত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, ইসলামী চিন্তাবিদ মাওলানা সোহেল আহমদ, আইনজীবী এডভোকেট আব্দুর রব, প্রত্যাশা সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা মাওলানা আব্দুল মুকিত, মু. আজিজুল ইসলাম ও পারভেজ আহমদ, ব্যবসায়ী সুলতান আহমদ খান, আব্দুল কাদির ও এডভোকেট আজিম উদ্দিন প্রমূখ। সম্মেলনে হামদ ও নাথ পরিবেশন করেন দিশারী শিল্পী গোষ্টীর শিল্পীবৃন্দ। সম্মেলনে বিভিন্ন শ্রেণীপেশার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নার্সারী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অনুষ্ঠিত রচনা, ক্বেরাত, আযান, হামদ, নাথ, কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে ক্রেষ্ট ও সনদ তুলে দেয়া হয়। এছাড়া অনুষ্ঠানে সিলেটের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম আলোচনা পেশ ও বক্তব্য রাখেন।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল