admin
প্রকাশিত: 9:08 PM, November 18, 2025
সিলেটজুড়ে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে, তা আমাদের ধরে রাখার আহবান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্রথম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।
তিনি মঙ্গলবার (১৮ নভেম্বর) মহানগর বিএনপির অধীনস্থ জালালাবাদ থানার জোন-৩’র মতবিনিময় সভায় এই আহবান জানান।
৮, ৩৭, ৩৮ ও ৩৯নং ওয়ার্ড বিএনপির সুপার ফাইভ ও পাড়া এবং নাগরিক কমিটির আহবায়সহ নেতৃবৃন্দের সাথে জরুরি সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর বিএনপির সভাপতি জোন-৩’র টিম প্রধান রেজাউল হাসান কয়েস লোদী।
এসময় তিনি আরও বলেন, ৫ ফেব্রæয়ারির নির্বাচন, জনগণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সিলেট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার মুক্তাদিরসহ সিলেটের সবকয়টি আসনে ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। এ জোয়ারে যারা বাধা হয়ে দাঁড়াবে, তারা ভেসে যাবে। দেশের মানুষ যাকে ইচ্ছা নির্বাচিত করতে পারবে।
উপস্থিত ছিলেন জোন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি সদস্য মাহবুব কাদির শাহি, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহিদ আহমদ চেয়ারম্যান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজীব প্রমুখ।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন