admin

প্রকাশিত: 5:44 PM, November 22, 2025

মানুষকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে দেশে উন্নয়নের বিল্পব ঘটানো সম্ভব : খন্দকার মুক্তাদির

মানুষকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে দেশে উন্নয়নের বিল্পব ঘটানো সম্ভব : খন্দকার মুক্তাদির

2

সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিশাল জনগোষ্ঠীর এদেশে মানুষকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। চীন তাদের দেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলে উন্নয়নের বিল্পব ঘটিয়েছে। বাংলাদেশেকেও সেই পথে এগুতে হবে। বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বীকৃতি দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর তাঁদের ১০ম গ্রেড বাস্তবায়ন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বিগত ১৫ বছর আওয়ামীলীগ দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থাকে আরো যুগোপযোগী করে তুলা হবে। কারিগরি শিক্ষায় বেশি গুরুত্ব দেয়া হবে। যাতে করে নতুন প্রজন্মের বেকারত্ব দূরীকরণ হয়। এজন্য উন্নয়নের প্রতিক ধানের শীষকে বিজয়ী করতে সকল শ্রেণীপেশার মানুষকে কাজ করার আহবান জানান তিনি।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে নগরের একটি হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর এর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক  প্রকৌশলী মো. ফরিদ মিয়া। সংগঠনের সদস্য সচিব প্রকৌশলী মো. আবুজর গউছ এর পরিচালনায় এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর ডা. মোজাম্মেল হোসেন, সম্মিলিত পেশাজীবি পরিষদ সিলেটের সদস্য সচিব প্রফেসর ডা. শাহনেওয়াজ চৌধুরী, অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদার, অধ্যাপক ফরিদ আহমদ, আইডিবির সাবেক সভাপতি নজরুল ইসলাম, ইঞ্জিনিয়ার মশিউর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির আরও বলেন, সাধারণ শিক্ষা অর্জন করে চাকরি বাজারে প্রবেশ করা অনেক কঠিন। কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলে তরুণদের কাজে লাগাতে হবে। বাংলাদেশ একটি ঘনবসতির দেশ। বিএনপি সরকার জনগণের ভোটে নির্বাচিত হলে অতীতের ন্যায় নতুন প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে তুলা হবে।
সভায় বক্তারা বলেন, সিলেট ও জাতীয় পর্যায়ে সারাদেশের মানুষ সাবেক সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের কথা এখনো স্মরণ করেন। কারণ তিনি দেশে অর্থনীতিতে বিপ্লব ঘটিয়েছিলেন। খন্দকার মুক্তাদির সাহেবও বিজয়ী হলে উন্নয়নে আরো নতুন কিছু উপহার দেবেন সিলেটবাসীকে।
এদিকে শনিবার ভোরে সোবহানীঘাটস্থ কাঁচা বাজারে লিফলেট ও গণসংযোগ করেন খন্দকার মুক্তাদির। এসময় তিনি বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেটে সাধারণ মানুষের কাজ করার তেমন কোনো সুযোগ নেই। ক্ষমতায় যদি যেতে পারি তাহলে স্বল্প ও দীর্ঘমেয়াদী কাজের সুযোগ সৃষ্টি করা হবে আমাদের অন্যতম অঙ্গীকার। তাই সর্বস্তরের মানুষকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান তিনি।- বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

6 সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়ন (রেজি. নং: চট্ট-২২৪১)-এর নবনির্বাচিত নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 7 বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

বিশ্বনাথে পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমীতে ‘পকেট কমিটি’ গঠনের অভিযোগ: বাতিলের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি

4 সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী ‘পল্লীমঙ্গল কন্ট্রিবিউটেড একাডেমী উচ্চ বিদ্যালয়’-এ সাধারণ অভিভাবকদের মতামত উপেক্ষা করে ও অগণতান্ত্রিক উপায়ে ‘পকেট কমিটি’

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নবীন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

8 সিলেট মহানগরীর নবীনচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে: অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা

5 সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা বলেছেন, শেকড় থেকে শিখরে পৌঁছা পর্যন্ত লক্ষে অটুট থাকতে হবে

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

জিপিএ-৫ নয়, সুশিক্ষায় আলোকিত সুনাগরিক হও: প্রফেসর ড. মো. দীদার চৌধুরী

1 স্কলার্সহোম মেজরটিলা কলেজের এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫-সহ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থী,

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

‘মানবিক রাষ্ট্র গড়তে রাসুলের আদর্শ ধারণ করতে হবে’

3 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

7 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নে সরকারি কর্মচারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: আব্দুল সাত্তার

8 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার

1
8