admin

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৫

সিলেটে কিশোর গ্যাং, যুবক গ্যাং বলে কিছু থাকবে না, সিলেট হবে একটি শান্তির বাসযোগ্য স্থান

পৃথক নির্বাচনী প্রচারণায় খন্দকার মুক্তাদির

সিলেটে কিশোর গ্যাং, যুবক গ্যাং বলে কিছু থাকবে না, সিলেট হবে একটি শান্তির বাসযোগ্য স্থান

6

‘রাস্তাঘাটে কিশোর গ্যাং ওর কারণে আমরার স্কুল কলেজের মেয়েরারে লইয়া বড় মুছিবতো আছি, উঠতি বয়সী বখাটে পুয়ানতোর যন্ত্রনায় আমরা আজ বড় অসহায়’
সিলেট-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে কাছে পেয়ে এভাবেই আপনজনের মতো নিজেদের কষ্টের কথাগুলো মন খুলে বললেন বালুচর এলাকার কয়েকজন মা। খন্দকার মুক্তাদিরকে কাছে পেয়ে তারা আরও বললেন, ‘এর আগে কেউ ইলাকান আইয়া আমরার লগে বইয়া আমরার সমস্যা হুনছে না। আমরা হকলে হুনছি আপনে একজন ভালা মানুষ। আপনে আমরার অউ সমস্যা সমাধান করবা ই বিশ্বাস আমরার আছে’
খন্দকার মুক্তাদির এর জবাবে বলছেন, সিলেটে কিশোর গ্যাং, যুবক গ্যাং বলে কিছু থাকবে না। প্রতিটি পাড়া-মহল্লা মানুষের নিরাপদ বাসযোগ্য করে তুলা হবে। ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করতে পারবেন। মঙ্গল ও বুধবার সিলেটে পৃথক মতবিনিময় সভা ও গণসংযোগকালে খন্দকার মুক্তাদির এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শহর এবং গ্রামের প্রতিটি সভায় কিশোর গ্যাংয়ের সমস্যা নিরসনে মানুষ বক্তব্য রাখছেন। এতে করে বুঝা যায় মানুষ কি পরিমান অতিষ্ঠ এই যন্ত্রণায়। ইনশাআল্লাহ, নির্বাচিত হলে এই অবস্থার পরিত্রাণ হবে সিলেটবাসীর। কোন কিশোর অপরাধ করলে আইনের মাধ্যমে তাকে শুধনাগারে পাঠানো হবে। ১৮ বছরের উপরের অপরাধী হলে আইনের মাধ্যমে জেলে পাঠানো হবে। কে কোন দল করে সেটা বিবেচনায় নেয়া হবে না। অপরাধী যেইহোক তাকে শাস্তির আওতায় আসতেই হবে। সিলেট হবে একটি শান্তির বাসযোগ্য স্থান।
সিলেট -০১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে সোবহানীঘাট কাঁচা বাজারে গণসংযোগ করেন তিনি। এসময় দুই ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আমির হোসেন, ছাদ মিয়া, আবুল হোসেন, রাজু আহমদ, আলেক মিয়া, আব্দুল আলী, সাদেক আহমদ, কালিঘাটের বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন প্রমুখ।
এসময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি জিয়াউল হক জিয়া, আমির হোসেন, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নিহার রঞ্জন দাস, কোতোয়ালি থানা বিএনপির আহবায়ক ওলিউর রহমান, সদস্য সচিব শুয়াইব আহমদ শুয়েব, ১৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সবুর রাসেল প্রমুখ। এরপর তিনি সুবহানিঘাট ও চালিবন্দর এলাকায় গণসংযোগ করেন।
এদিকে গতকাল মঙ্গলবার রাতে মুরাদপুরে এক উঠান বৈঠকে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খন্দকার মুক্তাদির। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি ফটিক মিয়া। মো. আবুল কালামের পরিচালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি তাহির আলী, সাবেক কাউন্সিলর নাজমুল হোসেন, প্রবীন মুরব্বি মো. রাজন মিয়া, জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক ইউনুস আহমদ, সাবেক মেম্বার বেলাল আহমদ, গিয়াস মিয়া প্রমুখ।
এদিকে মঙ্গলবার রাত ৯ টায় খাদিমপাড়ার কল্লোগ্রামে সর্বস্তরের নাগরিকবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
বিশিষ্ট মুরব্বি ময়না মিয়ার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, প্রবীন বিএনপি নেতা আহমেদুর রহমান মিলু, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সুহেল, খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ, সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম। এসময় আরো উপস্থিত ছিলেন ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আব্দুল হক জাবেদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম ফজু, প্রবীন মুরব্বি মাহমুদ আলী। এদিকে একই রাত ১০টায় ৩২ নং ওয়ার্ড এর চান মিয়া রানী বেগম প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউল হক সুমন।
ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম হিলটনের পরিচালনায় ও যুবদল নেতা শাহ আলমের কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত হওয়া মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পাড়া কমিটির আহবায়ক সাইফুদ্দিন আহমদ সাবিল, আকবর হোসেন, শামসুজ্জামান বাবর, কামাল আহমদ,আলী আকবর খান, আক্তার আহমদ,দেওয়ান রেজোয়ান, বদরুল ইসলাম, এডভোকেট জামিল আহমদ,ইউসুফ আহমদ,অরেন্দ্র বাবু, নুরুল ইসলাম চৌধুরী। বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

দানিয়েল হাসানের পিতার মৃত্যুতে ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’র শোক

দানিয়েল হাসানের পিতার মৃত্যুতে ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’র শোক

2 শান্তিগঞ্জ সমিতি সিলেট’র যুগ্ন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী দানিয়েল হাসানের পিতা শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের টাইলা গ্রামের বিশিষ্ট মুরুব্বি

ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা

ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা

7 বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার

স্বাস্থ্য সচেতনতায় নিয়মিত মেডিকেল ক্যাম্প জরুরি: রেজাউল হাসান কয়েস লোদী

স্বাস্থ্য সচেতনতায় নিয়মিত মেডিকেল ক্যাম্প জরুরি: রেজাউল হাসান কয়েস লোদী

5 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ওসমানী মেডিকেল কলেজ

খালেদা জিয়ার আদর্শই আমাদের পথ দেখাবে: খন্দকার আব্দুল মুক্তাদির

খালেদা জিয়ার আদর্শই আমাদের পথ দেখাবে: খন্দকার আব্দুল মুক্তাদির

5 সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একটি

প্রকৃত ধর্মীয় জ্ঞান মানবতা ও বিবেককে জাগ্রত করে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

প্রকৃত ধর্মীয় জ্ঞান মানবতা ও বিবেককে জাগ্রত করে: এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা

1 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেছেন, প্রকৃত ধর্মীয় জ্ঞান মানুষকে মানবতা, নৈতিকতা ও সহনশীলতার

ছাত্র সমাজকে অপরাধ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই: অনিক

ছাত্র সমাজকে অপরাধ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই: অনিক

7 সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী অনিক বলেছেন, ছাত্র সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার

অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগে বিশ্বনাথের নুমান ১৭ সহযোগীসহ কারাগারে

অনিয়ম দুর্নীতির বিস্তর অভিযোগে বিশ্বনাথের নুমান ১৭ সহযোগীসহ কারাগারে

8 স্টাফ রিপোর্টার: সিলেটের বিশ্বনাথের দারুল উলুম ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নুমান আহমদের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও

প্রিয় মাতৃভূমিতে আমরা যেন হানাহানিতে লিপ্ত না হই : আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

প্রিয় মাতৃভূমিতে আমরা যেন হানাহানিতে লিপ্ত না হই : আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী

1 স্টাফ রিপোর্টার: লাখো মানুষের উপস্থিতিতে সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরে গত বুধবার অনুষ্ঠিত হয়েছে আল্লামা

1
6