admin
প্রকাশিত: 2:47 PM, December 17, 2025
মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে নগরীতে বিজয়ের পতাকা মিছিল বের করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরের সিলেট সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজয়ের পতাকা মিছিলটি বের হয়ে রিকাবীবাজার পয়েন্ট হয়ে পুনরায় কলেজে গিয়ে শেষ হয়। পরে মদন মোহন বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দরা।
এসময় বিজয়ের পতাকা মিছিল ও শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন, সিলেট সরকারি মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সভাপতি কামরান উদ্দীন অপু, সাধারণ সম্পাদক শাহান আল মাহমুদ খান, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি সুলেমান রাহাত ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনাস মাহফুজ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইকরামুল হাসান বাপ্পী, যুগ্ম সম্পাদক নোমানুল হক সানি, শেখ মুহিন আল নাদিম, ছালিম উদ্দিন, সুজন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক মাহি উদ্দিন, দফতর সম্পাদক ছাব্বির আহমেদপ, প্রচার সম্পাদক রায়হান আহমেদ, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক জামিল আহমেদ ,অন্যতম সদস্য সুলেমান আহমেদ , সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য বলেন, বিজয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল কাজ করে যাবে। মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়নে স্বাধীনতা সংগ্রামের মূল আদর্শ গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, শোষণমুক্তি ও জাতীয়তাবাদ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মাধ্যমে দেশের উন্নয়ন উন্নয়ন করা সম্ভব। তাই আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহবান জানান। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন