admin
প্রকাশিত: 7:08 PM, December 19, 2025
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই)’র পরিচালক এবং আল-হামরা শপিং সিটি দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি শুক্রবার (১৯ ডিসেম্বর) এক শোকবার্তায় তিনি বলেন, শরীফ ওসমান হাদীর মৃত্যুতে আজ সারাদেশের মানুষ গভীর শোকাহত। এদেশের মুক্তি কামী মানুষ শরীফ ওসমান হাদীকে তাদের একান্ত আপন জন হিসেবে বরণ করে নিয়েছিলেন। শরিফ ওসমান হাদী এদেশের সাধারণ মানুষের মন জয় করে নিয়েছিলেন। যারা হাদির আধিপত্যবাদ বিরোধী অবস্থানকে মেনে নিতে পারেনি, তারাই শরীফ ওসমান হাদীকে নির্মম নৃশংসভাবে হত্যা করেছে। আমি অবিলম্বে শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এদিকে হাদির মৃত্যুকে কেন্দ্রে করে ডেইলি স্টার ও প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নুরুল কবিরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। তিনি বলেন, দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে, এরা এই দেশের শত্রু। তারা অপেক্ষা করে সংকটের। আজ এই দুঃখভারাক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করল। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র চলছে তা সফল হবে না, বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
সিলেট সহ সারা দেশের মানুষের প্রতি আহ্বান আসুন আমরা সবাই মিলে ধৈর্য ও সাহসিকতার সাথে এবং সহনশীলতার মধ্য দিয়ে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করি। আর পরিস্থিতির সুযোগ নিয়ে কোন স্বার্থান্বেষী মহল যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট এজেন্সিগুলোকে এবং জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের