editor
প্রকাশিত: 12:40 AM, March 15, 2024
হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্টের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক সামছুল ইসলাম বলেছেন, মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন নাযিলের মাস মাহে রমজান হচ্ছে আত্মশুদ্ধি অর্জনের মাস। রমজান মাস হলো একটি বছরের প্রশিক্ষণের মাস। তাই পবিত্র মাহে রমজান থেকে শিক্ষা নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের কল্যানে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। সামাজিক বৈষম্য ও ধনী-গরিবের ব্যবধান কমিয়ে আনতে মাহে রমজান হচ্ছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
মাহে রমজান উপলক্ষে হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি ট্রাস্টের প্রত্যেক বারের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৪ মার্চ) সিলেটের শহরতলীর আখালিয়া মোহাম্মদীয়া আবাসিক এলাকার মাদরাসা-ই-দারুসসুন্নাহ আলীবাহার মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ইফতার ও সেহরী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হাজী খলিলুর রহমান খানের সভাপতিত্বে ও রাজু আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ ঢাকার বায়তুন নূর জামে মসসজিদের ইমাম ও খতিব মাওলানা সুলেমান খান রাব্বানী ও ট্রাস্টের জগন্নাথপুর প্রতিনিধি খলিলুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহিন আহমদসহ মাদ্রাসার শিক্ষাকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষার্থী নাঈম হোসেন ও ইসলামীর সঙ্গীত পরিবেশন করেন আব্দুর রহমান।
ইফতার মাহফিলে হাফিজ মরহুম ময়না মিয়া ও মরহুমা মরিয়ম বিবি রুহেম মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সুলেমান খান রাব্বানী ।
1 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন
5 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন
3 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন
6 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং
4 সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন
7 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়