editor
প্রকাশিত: 6:26 PM, May 24, 2024

oppo_1024
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মো. উবায়দুল কবীর চৌধুরী বলেছেন, মানবতার কল্যাণে কাজ করাই জীবনের মহৎ কাজ। এর মাধ্যমে যে আত্মতৃপ্তি পাওয়া যায় তা জীবনে অন্য কোন কাজে পাওয়া যায় না। দেশের যে কোন দূর্যোগের সময় এগিয়ে আসে রেডক্রিসেন্টের তরুণরা। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টার দূর্ঘটনায় নিহত হন, আমরা সবাই দেখেছি তাদের উদ্ধার করতে ছুটে গেছে লাল জেকেট পরিহিত রেড ক্রিসেন্ট কর্মীরা।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে প্রদত্ত সংবর্ধনার জবাবে তিনি একথা বলেন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ২৪ মে শুক্রবার সকালে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আহমদ চৌধুরী রুহেলের সভাপতিত্বে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় ব্যবস্থাপনা পর্ষদ সদস্য মস্তাক আহমদ পলাশের পরিচালনায় তার সফর সঙ্গীদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎতফুর রহমান চৌধুরী হেলাল, ম্যানেজিং বোর্ডের সদস্য মুন্সি কামারুজ্জামান কাজল, এডভোকেট সোহানা তাহমিনা, রবীন্দ্র মোহন সাহা, মো. আবদুল হামিদ, এডভোকেট মাহবুবা রহমান তালুকদার, রাজিয়া সুলতানা লুনা, আলহাজ¦ গাজি মোজ্জামেল হোসেন টুকু, এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, মফিজুর রহমান বাবলু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেডক্রিসেন্ট সিলেট ইউনিটের কার্যকরী পরিষদ সদস্য শান্ত দেব, সব্যসাচী রায় রাজু, ব্লাড ব্যাংকের ইনচার্জ আবু সালেহ খান, ইউনিট লেভেল অফিসার বৃন্দাবন চন্দ্র মন্ডল, যুব প্রধান পলাশ গুন, মাতৃ মঙ্গল হাসপাতাল কর্মকতা পার্থ সারথী দাসসহ রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের কর্মকর্তারা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে