editor

প্রকাশিত: 7:23 PM, January 2, 2025

তরুণদের অবক্ষয় থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: খন্দকার মুক্তাদির

ছাত্রদলের ফুটবল প্রীতি ম্যাচে জেলাকে হারিয়ে মহানগর বিজয়ী

তরুণদের অবক্ষয় থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: খন্দকার মুক্তাদির

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তরুণ সমাজকে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিষয়ে জোর দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীদিনে পেশাদার খেলোয়াড় তৈরী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশীয় ও আন্তর্জাতিক ভাবে জনপ্রিয় খেলাগুলো বাছাই করে আমরা যাতে দেশের তরুণ সমাজের মধ্যে থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করতে পারি। তরুণদের অবক্ষয় থেকে দুরে রাখতে খেলাধুলার বিকল্প নেই তরুন প্রজন্মকে মাদকাসক্তি ও বিভিন্ন অপকর্ম থেকে দুরে রাখতে সকলকে খেলাধুলায় আরোও বেশি সম্পৃক্ত হতে হবে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) নগরীর মেন্দিবাগস্থ ক্রীড়া কমপ্লেক্সর মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও বিসিবি’র সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমাদের নতুন প্রজন্মকে বিপথে যাওয়ার পরিবর্তে যাতে খেলাধুলায় মহযোগি হতে পারে সেজন্য প্রতিটি পাড়া মহল্লায় খেলাধুলার আয়োজন করতে হবে। খেলাধুলা শারিরীকি ও মানসিক মেধার বিকাশ ঘটায় এবং শরীর ও মনকে সুস্থ রাখে। লেখাপড়ার পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলায় মনযোগী হতে হবে। তা হলেই নিজে যেমন উপকৃত হবে তেমনী দেশও তাদের মাধ্যমে এগিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্য মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বিএনপির আমলে ক্রীড়াঙ্গনে উন্নয়ন হলেও ফ্যাসিস শেখ হাসিনা ক্ষমতায় এসে ক্রীড়াঙ্গনের উন্নয়ন না করে ধ্বংস করে দিয়েছে। তারা ভালো খেলোয়াড়দের রাজনীতিতে এনে ক্রীড়াঙ্গনকে কলঙ্খিত করেছে।

পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতী এষ’র সভাপতিত্বে ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও বিসিবি’র সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ। খেলায় সিলেট জেলা ছাত্রদলেকে ট্রাইবেকারে হারিয়ে মহানগর ছাত্রদল বিজয়ী হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়