editor
প্রকাশিত: 6:25 PM, March 29, 2026
সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে আধ্যাত্মিক নগরীর রাজনীতির মাঠ। এবার বিএনপি থেকে ‘নতুন মুখ’ মেয়র প্রার্থী হতে পারেন এমন গুঞ্জনে উজ্জীবিত তৃণমূল।
রমজানের পর থেকে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে কয়েক গুণ। ব্যানার, ফেস্টুন আর সামাজিক যোগাযোগমাধ্যমে জানান দিচ্ছেন অনেকেই। এখন পর্যন্ত আলোচনায় থাকলেও মূল লড়াইয়ে অবতীর্ণ হতে চাইছেন একঝাঁক হেভিওয়েট নেতা।
সিলেট সিটির মসনদ পুনরুদ্ধারে বিএনপির ভেতরে চলছে নানা সমীকরণ। বর্তমান প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী রয়েছেন আলোচনার তুঙ্গে। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ছায়াসঙ্গী হিসেবে পরিচিত কাইয়ুম চৌধুরী প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের পর এবার ভোটের লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন।
অন্যদিকে, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী অভিজ্ঞতার দিক থেকে অনেক এগিয়ে। একাধিকবারের কাউন্সিলর ও প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা দলের দুর্দিনের কাণ্ডারি হিসেবে পরিচিত। তৃণমূলের একটি বড় অংশ তাকে ঘিরেই স্বপ্ন দেখছে।
মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় আরও রয়েছেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী গত নির্বাচনে আরিফুল হক চৌধুরীর সম্মানে সরে দাঁড়ালেও এবার কোমর বেঁধে মাঠে নেমেছেন। মহানগর বিএনপির সভাপতি হিসেবে তিনি আগে থেকেই বিলবোর্ড ও প্রচারণার মাধ্যমে নিজের অবস্থান জানান দিচ্ছেন। সাবেক প্যানেল মেয়র ও অভিজ্ঞ এই নেতাও দলের টিকিটের জন্য জোর লবিং চালাচ্ছেন। জেলা বিএনপির এই যুগ্ম সম্পাদককে বলা হচ্ছে ‘চমক’। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ইশতিয়াক ইদ পরবর্তী সময়ে প্রচারণায় ব্যাপক সাড়া ফেলেছেন।
সিলেটের রাজনীতিতে কেন্দ্রীয় দুই প্রভাবশালী নেতার মতামত এবার টিকিট নির্ধারণে বড় ভূমিকা রাখবে। তবে দলীয় সূত্র বলছে, দুই নেতার পছন্দ এক হওয়া নিয়ে রয়েছে সংশয়। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী মাঠে থাকলেও নিজ ওয়ার্ডে একাধিকবার পরাজিত হওয়ায় কিছুটা পিছিয়ে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ছাত্রদলের সাবেক নেতা দেলোয়ার হোসেন দিনারের পক্ষেও প্রচার চালাচ্ছেন অনুসারীরা।
নগরীর ভোটারদের মতে, “নগর যে দলের, সিলেটও তার” এই নীতিতে বিশ্বাসী হয়েই এবার বিএনপি কোমর বেঁধে নামছে। শেষ পর্যন্ত দলের হাইকমান্ড কোনো ‘নতুন মুখ’কে বেছে নেয়, নাকি অভিজ্ঞদের ওপরই আস্থা রাখে, তা দেখতে মুখিয়ে আছে সিলেটবাসী।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে