admin

প্রকাশিত: 10:59 PM, August 11, 2024

গোলাপগঞ্জে তাজ উদ্দিন হত্যার ৫দিন পর থানায় হত্যা মামলা ॥ আসামী আওয়ামী লীগের ২৮ জনসহ অজ্ঞাত ২০/২৫ জন

গোলাপগঞ্জে তাজ উদ্দিন হত্যার ৫দিন পর থানায় হত্যা মামলা ॥ আসামী আওয়ামী লীগের ২৮ জনসহ অজ্ঞাত ২০/২৫ জন

নিহত তাজ উদ্দিন (ফাইল ছবি)

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের বিজয়ের দিন বিকালে ছাত্র-জনতা কর্তৃক গোলাপগঞ্জ থানা আক্রমণকালে গুলিতে বিএনপি কর্মী তাজ উদ্দিন নিহতের ঘটনার ৫ দিন পর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত তাজ উদ্দিনের স্ত্রী রুলী বেগম বাদি হয়ে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সংগঠনের ২৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামী করে এই মামলা দায়ের করেন। গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায় মামলাটি রেকর্ড করেছেন।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় দিন গত ৫ই আগষ্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর গোলাপগঞ্জ পৌরশহরে বৈষম্যবিরোধী ছাত্রজনতার ব্যানারে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাধরণ মানুষের ঢল নামে। ছাত্র-জনতার বিজয় উল্লাস ও মিছিলে মিছিলে শহর উত্তাল হয়ে উঠে। ঐদিন পৌরশহরে থাকা আওয়ামী লীগের নেতাকমীদের ব্যবসা প্রতিষ্ঠান, অফিস, মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স, উপজেলা প্রশাসন কমপ্লেক্সে ও থানা কম্পাউন্ডে দফায় দফায় ভাংচুর, লুটপাঠ ও অগ্নিসংযোগ করে বিএনপি-জামায়াতের উন্মুক্ত লোকজন। বিকাল ২টার দিকে বৈষমবিরোধী ছাত্র-জনতার একটিদল গোলাপগঞ্জ থানা কম্পাউন্ডে আক্রমণে গেলে থানার ভেতর থেকে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। এসময় থেমে থেমে চলা গুলির শব্দে পৌরশহর প্রকম্পিত হয়ে উঠে। গুলিতে বিএনপি কর্মী তাজ উদ্দিন নিহত ও আরো ১০/১২ জন আহত হন। নিহত তাজ উদ্দিন (৬০), গোলাপগঞ্জ উপজেলার বারোকোট গ্রামের মৃত করিম উদ্দিনের পুত্র। স্থানীয় বিএনপির দাবি করছে, নিহত তারেক আহমদ তাদের দলীয় কর্মী।
তাজ উদ্দিন নিহতের ৫ দিন পর তার স্ত্রী রুলী বেগম বাদি হয়ে আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সংগঠনের ২৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৪, তারিখঃ ১০/০৮/২০২৪ইং, ধারা ১৪৭/১৪৯/৩০২/২০১/১১৪ দ-বিধি। মামলার এজাহারভুক্ত আসামীরা হলেন, ১। নুরুল ইসলাম নাহিদ (৭৫), পিতা- আকদ্দছ আলী, সাবেক সংসদ সদস্য সিলেট -৬, ২। লুৎফুর রহমান (৭০), সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ৩। সরওয়ার হোসেন (৬৫), সাবেক সভাপতি, কানাডা আওয়ামী লীগ, ৪। বদরুল ইসলাম সুয়েব (৪৮), সাবেক রেজিষ্টার কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট, ৫। আব্বাস উদ্দিন (৪৫), প্রচার ও প্রকাশণা সম্পাদক, সিলেট জেলা আওয়ামীলীগ, ৬। আব্দুল বাছিত, ভারপ্রাপ্ত সভাপতি, গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগ, ৭। সালেহ আহমদ (৫৫), সহ-সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ৮। আমিনুল ইসলাম রাবেল (৫০), সাবেক মেয়র, গোলাপগঞ্জ পৌরসভা, ৯। সৈয়দ মিসবাহ (৫৪), সাবেক জেলা পরিষদ সদস্য, সিলেট, ১০। হারুনুর রশীদ (৫০), যুগ্ম সম্পাদক, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ১১। রুহিদ আহমদ খান (৪৮), সহ-সভাপতি, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ১২। সুরমান আলী (৫০), সদস্য, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ১৩। কামরুল হক (৪৪), সদস্য, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ১৪। স্বপন দাস চৌধুরী (৪৬), সদস্য, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ১৫। বিলাল উদ্দিন (৪৬), সদস্য, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ১৬। জয়নুল ইসলাম (৫০), সদস্য, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ১৭। কাদির আহমদ (৫০), সদস্য, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ১৮। আজাদুর রহমান (৪৭), পিতাঃ ফজলুর রহমান, সাং- নগর, প্রচার সম্পাদক গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, ১৯। আহমদ সালেহ (৪৩), সদস্য, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ২০। রনি চৌধুরী (৫০), সদস্য, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ২১। পলাশ আহমদ (৪২), সদস্য, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ২২। লুৎফুর রহমান পাভেল (৪৪), সদস্য, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ২৩। জায়দুল ইসলাম (৪৫), সদস্য, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ২৪) মিন্টু আহমদ (২৮), সদস্য, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ২৫। নাছির উদ্দিন (৪৯) সদস্য, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ২৬। আব্দুস সালাম (৩৬), সদস্য, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ২৭) তাজুল ইসলাম (২৭), সদস্য, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, ২৮। মামুনুর রশিদ (৪৫), সদস্য, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, থানা- গোলাপগঞ্জ, সর্ব জেলা- সিলেট গং অজ্ঞাতনামা আরও ২০/২৫ জন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়