admin

প্রকাশিত: 11:30 AM, April 22, 2026

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা: মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

জগন্নাথপুরে প্রবাসীর ওপর সন্ত্রাসী হামলা: মালামাল লুট ও প্রাণনাশের হুমকি

4

জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭নং সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে সৈয়দ রায়হান মিয়া (৫৫) নামের এক ব্রিটিশ প্রবাসীর ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত ওই প্রবাসী বর্তমানে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত সৈয়দ ইসহাক মিয়ার ছেলে সৈয়দ রায়হান মিয়া ও তার ভাইয়েরা দীর্ঘদিন ধরে সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করছেন। দেশে থাকা তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি দেখাশোনা করার জন্য প্রতিবেশী আব্দুর রাজ্জাক ও তার ভাইদের দায়িত্ব দিয়েছিলেন তারা। অভিযোগ উঠেছে, কেয়ারটেকার থাকাকালীন আসামীরা প্রবাসীর কাছ থেকে বিভিন্ন অজুহাতে বিপুল অর্থ হাতিয়ে নিলেও বাড়ির কোনো উন্নয়ন করেনি। প্রায় দেড় বছর আগে সৈয়দ রায়হান মিয়া দেশে ফিরে কৌশলে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে নিজেই সব দেখাশোনা শুরু করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
ঘটনার দিন গত ১২ এপ্রিল রবিবার বিকেলে, অভিযুক্তরা ধান কাটার ভার নিয়ে প্রবাসীর বাড়ির উঠানের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন এবং বিকল্প রাস্তা ব্যবহারের অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুর রাজ্জাক, জাকির, শাকির ও শামীমসহ আরও কয়েকজন মিলে রামদা, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তার বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে।
আহত রায়হান মিয়ার দাবি, বিবাদীদের নির্দেশে জাকির ও শাকির রামদা দিয়ে তার মাথার পেছনে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। শামীম লোহার রড দিয়ে পিটিয়ে তার ডান পায়ের হাড় ভেঙে দেয় এবং হুমাইদী বাঁশের লাঠি দিয়ে পায়ে জখম করে। হামলার একপর্যায়ে বিবাদীরা তার গলা থেকে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন এবং হাত থেকে ১২ আনা ওজনের ব্রেসলেট ছিনিয়ে নেয়, যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লক্ষ টাকা।
পরে স্থানীয় লোকজন ও সাক্ষীরা এগিয়ে এলে হামলাকারীরা তাকে এবং তার স্ত্রীকে প্রাণে মারার হুমকি দিয়ে চলে যায়। তাকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় সৈয়দ রায়হান মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মামলা করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

8 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

1 স্টাফ রিপোর্টার: 6 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

2 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 3 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

6 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
2