admin

প্রকাশিত: 12:44 PM, June 12, 2026

জৈন্তাপুরে মাদকের থাবা : যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট

জৈন্তাপুরে মাদকের থাবা : যুবদল নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ সিন্ডিকেটের দাপট

2

* ঐতিহাসিক রাজবাড়ী ও মিনি স্টেডিয়াম ঘিরেও নানা অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
সিলেটের সীমান্তবর্তী উপজেলা জৈন্তাপুরে মাদক ব্যবসা, চোরাচালান ও সরকারি স্থাপনা দখলের মাধ্যমে প্রভাব বিস্তারের গুরুতর অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। স্থানীয় যুবদলের নেতা পরিচয়ে ‘ব্রয়লার সেলিম’ নামের এক ব্যক্তি এই সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তার এই বিতর্কিত কর্মকাণ্ডে এলাকায় তীব্র ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যুবদল নেতা পরিচয়দানকারী ব্রয়লার সেলিম নিজে দীর্ঘদিন ধরে তীব্র মাদকাসক্ত এবং প্রতিদিন দিন-রাত মিলিয়ে একাধিক বোতল ফেনসিডিল সেবন করেন। শুধু সেবনই নয়, জৈন্তাপুরের চিহ্নিত নারী ফেনসিডিল ব্যবসায়ী জেবুর অন্যতম ‘শেল্টারদাতা’ বা পৃষ্ঠপোষক হিসেবেও তার নাম জোরালোভাবে আলোচনায় এসেছে। স্থানীয়দের দাবি, সেলিম ও জেবুর মোবাইল ফোনের কল রেকর্ড এবং যোগাযোগের তথ্য যাচাই করলেই এই সিন্ডিকেটের মূল রহস্য উন্মোচিত হবে।
অভিযোগ রয়েছে, ব্রয়লার সেলিমের সরাসরি নেতৃত্বে ও ছত্রছায়ায় জৈন্তাপুরের জালাল বস্তিতে প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। সেলিম অধিকাংশ সময় এই বস্তিতেই অবস্থান করেন এবং চিহ্নিত মাদক কারবারি আলী গংয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে চলাফেরা করেন। সচেতন নাগরিকদের দাবি, স্থানীয় কিছু সাংবাদিককে নানাভাবে ‘ম্যানেজ’ করে সেলিম ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এসব অপরাধমূলক কর্মকাণ্ড আড়াল করে আসছে। ফলে সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক ব্যবসা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে।
এদিকে জৈন্তাপুর মিনি স্টেডিয়ামকে কেন্দ্র করেও উঠেছে এক চাঞ্চল্যকর অভিযোগ। জানা গেছে, আমির নামের এক ব্যক্তি স্টেডিয়ামের কোনো কর্মকর্তা, কর্মচারী কিংবা চৌকিদার না হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে স্টেডিয়ামের দ্বিতীয় তলায় অবৈধভাবে অবস্থান করছেন এবং সরকারি সুযোগ-সুবিধা ভোগ করছেন।
স্থানীয়দের দাবি, ব্রয়লার সেলিমের নির্দেশেই আমির স্টেডিয়াম এলাকায় অবৈধভাবে বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট বিক্রি করে আসছেন। সেলিমের রাজনৈতিক প্রভাব ও ভয়ভীতির কারণে স্টেডিয়ামের সংশ্লিষ্ট কর্মকর্তা বা স্থানীয় বাসিন্দারা প্রকাশ্যে এ নিয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। কোনো প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা ছাড়া একজন বহিরাগত কীভাবে দীর্ঘদিন স্টেডিয়ামে আবাসিক সুবিধা ভোগ করছেন, তা নিয়ে সচেতন মহলে তীব্র প্রশ্ন দেখা দিয়েছে।
এই প্রভাবশালী সিন্ডিকেটের নজর পড়েছে স্থানীয় ঐতিহ্য ও প্রত্নসম্পদের ওপরও। ঐতিহাসিক জৈন্তা রাজবাড়ীর বিভিন্ন স্থাপনা অবৈধভাবে ব্যবহার এবং এর চারপাশের পরিবেশ ধ্বংসের পেছনেও এই চক্রটির সরাসরি সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। যার ফলে এই অঞ্চলের ঐতিহাসিক প্রত্নসম্পদ ও পরিবেশ এখন মারাত্মক হুমকির মুখে।
দীর্ঘদিন ধরে এসব অপকর্ম চললেও দৃশ্যমান কোনো প্রতিকার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। এলাকাবাসীর জোর দাবি, জৈন্তাপুরে মাদক, চোরাচালান ও সরকারি স্থাপনা দখলকারী সিন্ডিকেটের বিরুদ্ধে অনতিবিলম্বে কার্যকর টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হোক। একই সঙ্গে স্টেডিয়ামে আমিরের অবস্থান এবং সেলিমের মাদকের নেটওয়ার্ক নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা।

3

এসব বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত ব্রয়লার সেলিম ও তার সহযোগীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

1

Sharing is caring!


আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার

সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র আত্মপ্রকাশ ও বিক্ষোভ সমাবেশ শুক্রবার

5 হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমান সিদ্ধান্ত ৬৫% বাতিল করাসহ একাধিক দাবিতে সিলেটের

তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইয়াহিয়া আহমদের  রত্নগর্ভা মাতা সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা আর নেই

তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইয়াহিয়া আহমদের রত্নগর্ভা মাতা সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা আর নেই

6 তৈয়মুন নেছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কানাডা প্রবাসী ইয়াহিয়া আহমদ (এহিয়া)-এর মাতা, সাবেক শিক্ষিকা তৈয়মুন নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া

“উচ্চমাধ্যমিক স্তর ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট”: অধ্যক্ষ মো. ফয়জুল হক

“উচ্চমাধ্যমিক স্তর ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট”: অধ্যক্ষ মো. ফয়জুল হক

5 সিলেটের স্কলার্সহোম মেজরটিলা কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম,

ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর: আব্দুল কাইয়ুম চৌধুরী

ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি ৩ মাসের মধ্যে হস্তান্তর: আব্দুল কাইয়ুম চৌধুরী

4 সিলেট নগরীর ধোপাদিঘীপাড়স্থ সিলেট সিটি শপিং সেন্টারটি আগামী ৩ মাসের মধ্যে ব্যবসায়ী ও মালিকদের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যে

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

সিলেটে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের নানা কর্মসূচি

8   1 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

নিষিদ্ধ আ.লীগ নেত্রী আলিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা তামিমের তৎপরতা ও নানামুখী অপকর্ম

7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

‘জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা মঈনউদ্দীন চৌধুরীর বিরুদ্ধে কোটি টাকার বাড়ি আত্মসাত সহ নানা অভিযোগ

2 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

ইজারাদার চন্দন হলেও সুরমায় বালু উত্তোলনের মূলহোতা ‘ডিপজল মিজান’ ও হাবিবুল্লাহ

2 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫

1
2