editor
প্রকাশিত: 9:22 PM, August 11, 2023
বিশ্বনাথ প্রতিনিধি
১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শোকসভার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে খাজাঞ্চির এহিয়া কনভেনশন হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের স্বাধীনতার মহান স্থপতি। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন তার প্রিয় বাংলাদেশকে ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তুলে, তার প্রিয় গরিব, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে। কিন্তু তাকে সপরিবারে হত্যায় দেশের অনেক ক্ষতি হয়েছে। উন্নয়ন ব্যাহত হয়েছে। আগস্ট মাস বাঙালি জাতির জন্য অত্যন্ত দুঃখের মাস। তবে বাঙালি জাতি আশা হারায়নি। বাঙালি জাতিকে আবারও স্বপ্ন দেখিয়েছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। শোককে শক্তিতে রূপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে গেছে।
শফিক চৌধুরী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ এখন আধুনিক একটি দেশ। আমরা আর পেছনে ফিরে যেতে চাই না। এই দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই।
শোকসভায় সভাপতিত্ব করেন খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর নুর মেম্বার।
আলোচনা সভায় তৃনমূলের নেতৃবৃন্দ বলেন, বিগত দুইটি জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী না থাকায় এ অঞ্চল সরকারের উন্নয়নবঞ্চিত। উন্নয়নের স্বার্থে শফিকুর রহমান চৌধুরীকে পুনরায় সিলেট-২ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান তারা।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সাধারন সম্পাদক ফারুক আহমেদ, যুগ্ম সম্পাদক মকদ্দুস আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী, উপজেলা আওয়ামী লীগের আইন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এড গিয়াস উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য কবির আহমদ কুব্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মুহিত, সমুজ আলী, যুগ্ম সম্পাদক হাজী আসাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কনক দেবনাথ, প্রচার সম্পাদক লিয়াকত আলী, সদস্য মাসুক মিয়া, আওয়ামী লীগ নেতা জ্যোতির্ময় জ্যোতি মেম্বার, আব্দুল কাদির সনজিত, নুরুল ইসলাম, তেরা মিয়া, আরশ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ও যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল খালিক, পরিমল বাবু, চেরাগ আলী, মো. আব্দুল্লাহ, আনছার আলী, নরেন্দ্র বাবু, জালাল উদ্দীন, পংকু দেবনাথ, রাগীব আলী, আনোয়ারুল হক, কাওছার আহমদ, সুরত আলী, রুপা আলী, সাকিবুর নুর, হাজী আশরাফ উদ্দিন, আইয়ুব আলী, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি জামাল উদ্দিন, মাসুক মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা বিপ্লব দেব প্রমুখ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়