admin

প্রকাশিত: 3:46 AM, March 29, 2025

বিএনপিই বাংলাদেশের রাজনীতিতে সংস্কারের পথপ্রদর্শক : ডা. জাহিদ

বিএনপিই বাংলাদেশের রাজনীতিতে সংস্কারের পথপ্রদর্শক : ডা. জাহিদ

যুক্তরাজ্য থেকে মো মনির হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিই বাংলাদেশের রাজনীতিতে প্রকৃত সংস্কারের পথপ্রদর্শক বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) লন্ডনে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জাহিদ হোসেন বলেন, বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন এবং নারী-তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করতে ঐতিহাসিক ভূমিকা রেখেছে।
তিনি আরও বলেন, দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নারী নেতৃত্বের বিকাশে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।

নারী শিক্ষার বিস্তার এবং নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ প্রকল্প বিএনপি সরকারের সাফল্য

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে সশস্ত্র যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। বিএনপি মুক্তিযুদ্ধের মূল্যবোধের ভিত্তিতে একটি স্বাধীন-সার্বভৌম ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সর্বদা কাজ করেছে।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানের অনেক পূর্বেই ৩১ দফা সংস্কার প্রস্তাব পেশ করেছেন।

তাই রাজনীতির নতুন বন্দোবস্ত এবং রাষ্ট্র সংস্কারে বিএনপির প্রতি জনগণের আস্থা আবারও প্রতিফলিত হবে।

এ সময় সতর্ক করে দিয়ে ডা. জাহিদ বলেন, কোনো বিভ্রান্তিকর রাজনৈতিক পরিবেশ সৃষ্টি কারও জন্য সুখকর হবে না। বরং তা গণতন্ত্র উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে পারে। তিনি বলেন, বিএনপি ফ্যাসিবাদের উত্থান ও যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াবে এবং জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি সত্যিকারের জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা করতে সংগ্রাম অব্যাহত রাখবে।

যুক্তরাজ্য বিএনপি শাখার উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে লন্ডনের রিজেন্ট লেক ব্যাককুটিং হলে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের পরিচালনায় অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মুজিবুর রহমান, হাজি তৈমুছ আলী, গোলাম রাব্বানী সোহেল, তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, খসরুজ্জামান খসরু, গোলজার খান, মিসবাহুজ্জামান সোহেল, আজমল হোসেন চৌধুরী জাবেদ প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন যুক্তরাজ্য বিএনপির কার্যকরী কমিটির সদস্য শাহরিয়ার রহমান জুনেদ।

অন্যান্যের মধ্যে যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি সলিসিটর্স ইকরাম মজুমদার, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি কাজী ইকবাল হোসেন দেলোয়ার, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, আশরাফ উল ইসলাম হীরা, আবেদ রাজা, এম এ মুকিত, সহ-দপ্তর সম্পাদক সেলিম আহমেদ (সহ-সাধারণ সম্পাদকের পদমর্যাদা), সহ-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বাবুল চৌধুরী, শাহিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মোশাহিদ হোসেন, তৈয়বুর রহমান হুমায়ুন, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মোশাহিদ আলী, তৈয়বুর রহমান হুমায়ুন, প্রচার সম্পাদক ডালিয়া বিনতে লাকুড়িয়া, কোষাধ্যক্ষ সালেহ গজনবী, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার লিয়াকত আলী, যুববিষয়ক সম্পাদক খিজির আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিম, মহিলাবিষয়ক সম্পাদক ফেরদৌস রহমান, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাহিদ গাজী, সহ-প্রচার সম্পাদক মইনুল ইসলাম, কদর উদ্দিন, খালেদ চৌধুরী, সুজাত আহমদ, তপু শেখ, যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি রহিম উদ্দিন, যুক্তরাজ্য আইনজীবী ফোরামের সাবেক সভাপতি ব্যারিস্টার তারিক বিন আজিজ, যুক্তরাজ্য মহিলা দলের সদস্য সচিব অঞ্জনা আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়েপাগলা’ লন্ডনি আব্দুল কাদিরের বিরুদ্ধে প্রতারণার বিস্তর অভিযোগ

‘বিয়ের আশ্বাসে সম্পর্ক, লন্ডনের স্বপ্নে ১২ লাখ টাকা, এবার ব্যক্তিগত ছবি-ভিডিও নিয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ, সহযোগী আশরাফসহ আদালতে নালিশ’ স্টাফ রিপোর্টার

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

সক্রিয় আ.লীগের ‘সোর্সরা’, প্রশ্রয় দিচ্ছেন বিএনপি নেতারা

অনুসন্ধানী প্রতিবেদন-১ * প্রশাসনিক ও দলীয় তথ্য পাচার হচ্ছে প্রবাসে থাকা নেতাদের কাছে * ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠজন এখন সিলেটের এক

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের