admin
প্রকাশিত: 11:56 PM, June 26, 2026
বিশ্বনাথ প্রতিনিধি:
একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার পত্রিকায় ফলাও করে প্রকাশিত হলেও তিনবার চুরি হওয়ার কারণ অনুসন্ধান, প্রতিকার ও করণীয় নির্ধারণ করতে একবারও দেখতে বা খবর নিতে আসেননি কোনো শিক্ষা কর্মকর্তা। রহস্যময় চুরির ঘটনায় ধরা পড়েনি কোনো চোর বা উদ্ধার হয়নি কোনো মালামাল। চুরির ঘটনার রেশ কাটতে না কাটতে এখন বিদ্যালয় পরিচালনা কমিটির নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত অভিযোগ জানিয়েছেন গ্রামবাসী।
গতকাল বৃহস্পতিবার গ্রামবাসী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপস্থিত হয়ে ৮০ জন ব্যাক্তির স্বাক্ষর সম্বলিত অভিযোগ পত্র উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহিন মাহবুব বরাবরে দাখিল করেন।
অভিযোগ পত্র থেকে জানা যায়, অনিয়ম-দূর্নীতিগ্রস্থ প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে শিক্ষা কর্মকর্তার কাছে আগেও একাধিকবার মৌখিকভাবে অভিযোগ করে কোন প্রতিকার না পাওয়ায় গ্রামবাসী এখন ক্ষুব্ধ। প্রধান শিক্ষিকা শিউলি দাশের নানান অনিয়ম ও দায়িত্বহীনতার অভিযোগ আমলে না নেওয়ার বিষয়ে গ্রামবাসীর দাবী করছেন শিক্ষা কর্মকর্তার সাথে শিউলি দাশের সখ্যতা রয়েছে। সখ্যতা না থাকলে কেনো ব্যবস্থা নিচ্ছেন না শিক্ষা কর্মকর্তা।
প্রধান শিক্ষিকা সম্প্রতি গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকদের উপেক্ষা করে নিজের পছন্দ মত লোক দিয়ে একটি বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করে তা জমা দেন উপজেলা শিক্ষা অফিসে। এই কমিটি বাতিল করে সর্বজন জ্ঞাত কমিটি চুড়ান্ত করার ব্যবস্থা নিতে শিক্ষা কর্মকর্তার প্রতি আজ আহবান জানান গ্রামবাসী।
অভিযোগ পত্রে গ্রামবাসী উল্লেখ করেন, বিগত ২১/০৬/২০২৬ খ্রি. তারিখ রবিবার প্রধান শিক্ষক শিউলি দাশ ও কিছু সংখ্যক অভিভাবক নিয়ে বিদ্যালয়ে এক সভার আয়োজন করে বিদ্যালয় পরিচালনা কমিটির গঠন করেন। এই সভায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজ ও সমাজের দ্বায়িত্বশীল ব্যক্তিবর্গকে প্রধান শিক্ষক কমিটি গঠনের বিষয়ে উপেক্ষা করেন। সভায় কিছু সংখ্যক অভিভাবকের আপত্তি থাকা সত্বেও বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করেন তিনি। অতীত থেকে বিভিন্ন সময় অনিয়ম-দূর্নীতির সাথে সম্পৃক্ত রয়েছেন প্রধান শিক্ষক শিউলি দাস। শিউলি দাশের দেওয়া বিদ্যালয় পরিচালনা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের অনুরোধ জানানো হয় শিক্ষা কর্মকর্তার কাছে। এছাড়া প্রধান শিক্ষিকাকে বিদ্যালয়ের দ্বায়িত্ব থেকে অব্যহতি ও বদলির আবেদন জানান গ্রামবাসী। অভিযোগের বিষয়ে শিক্ষা কর্মকর্তা মোঃ শাহিন মাহবুব জানান গ্রামবাসী লিখিত অভিযোগ দিয়েছেন। আগামী সপ্তাহের কর্মদিবসে বিষয়টির তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের