editor

প্রকাশিত: 11:04 PM, April 25, 2022

আ’লীগ ক্ষমতায় থাকলে বাঙালী জাতি কখনও উন্নয়ন বঞ্চিত হবেন না : বিশ্বনাথে শফিক চৌধুরী

আ’লীগ ক্ষমতায় থাকলে বাঙালী জাতি কখনও উন্নয়ন বঞ্চিত হবেন না : বিশ্বনাথে শফিক চৌধুরী

আ’লীগ ক্ষমতায় থাকলে বাঙালী জাতি কখনও উন্নয়ন বঞ্চিত হবেন না : বিশ্বনাথে শফিক চৌধুরী

বিশ্বনাথ প্রতিনিধি
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাঙালী জাতি পাচ্ছেন নিজেদের কাঙ্খিত উন্নয়ন।
আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে প্রত্যেক নির্বাচনে নৌকার মাঝিদের নির্বাচিত করার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরোও শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাঙালী জাতি কখনও উন্নয়ন বঞ্চিত হবেন না।
তিনি সোমবার (২৫ এপ্রিল) বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন পৌর আওয়ামী লীগের সদস্য মাওলানা মাহবুবুর রহমান সোহাগ ও স্বাগত বক্তব্য রাখেন সাইদুর রহমান এবং সভা শেষে দোয়া পরিচালনা করেন আব্দুল খালিক জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ-আল জামিল।
বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের আহবায়ক হাজী আব্দুল জলিল জালালের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক আলতাব হোসেন ও মহব্বত আলী জাহানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী জগলু, তথ্য ও গবেষণা সম্পাদক মবশ্বির আলী, উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসাইন।
এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, সাবেক ডেপুটি কমান্ডার রনজিত ধর রন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টি ইউকের সাবেক সভাপতি আব্দুল হামিদ শিকদার, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, কোম্পানীগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অকিল চন্দ্র বিশ্বাস, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, উপ-দপ্তর সম্পাদক নূরুল হক, কার্যনির্বাহী সদস্য রফিক হাসান মেম্বার, উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, জেলা শ্রমিক লীগ নেতা শংকর দাশ শংকু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয় প্রমুখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন