editor

প্রকাশিত: 8:49 PM, August 9, 2023

আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই : অধ্যক্ষ লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর

আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই : অধ্যক্ষ লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর

সিলেট সেন্ট্রাল কলেজে এসসি ও দাখিল উত্তীর্ন শিক্ষার্থীদের সংবর্ধনা

বিশিষ্ট শিক্ষাবিদ মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর বলেছেন, সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য মেধাবীদের মূল্যায়নের বিকল্প নেই।  মেধাবীরাই জাতির প্রেরণার উৎস। তাই মেধাবীদের উৎসাহ প্রদানের জন্য এই ধরনের সংবর্ধনার মাধ্যমে অনুপ্রানিত করতে হবে। তিনি বলেন, শুধু ভালো রেজাল্ট নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি বিভিন্ন কার্য্যক্রম গ্রহনের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রানিত করার জন্য কাজ করে যাচ্ছে সিলেট সেন্ট্রাল কলেজ। সিলেট সেন্ট্রাল কলেজের এসএসসি ও দাখিল উত্তীর্ন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
৯ আগষ্ট বুধবার সকালে সিলেট সেন্ট্রাল কলেজের সম্মেলন কক্ষে এসএসসি/দাখিল  শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কলেজের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিসিক ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তনু দত্ত (সনতু), গোলাপগঞ্জ বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হোসাইন, ছাতক সরকারী কলেজের অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ,সিলেট সেন্ট্রাল কলেজের পরিচালক আক্কাস আলী ও পরিচালক শাহনেওয়াজ খান শাকিল। অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট সেন্ট্রাল কলেজের কো- অর্ডিনেটর মোরশেদ আলম। প্রভাষক নাদিয়া আখতার চৌধুরীর পরিচালনায় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সাইদুর রহমান রিপন, জীব বিজ্ঞান বিভাগের প্রভাষক সুরাইয়া খন্দকার, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক ফাতেমা রহমান রীমা, পৌরনীতির প্রভাষক তামান্না ফেরদৌস তান্নি প্রমুখ।  শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কলেজের শিক্ষার্থী রিয়াদুল হক।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে