editor
প্রকাশিত: 7:20 PM, September 2, 2023
বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখা, সিলেট প্রতি বছরের মতো এবারও “প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায়- গাছ লাাগান, জীবন ও পরিবেশ বাঁচান” এই শ্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে।
শুক্রবার সিলেট সদর, শাহপরান ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) ৩৪নং ওয়ার্ড কাউন্সিলর মো: জয়নাল আবেদীন, ৩৪-৩৫ ও ৩৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হাজেরা বেগম এবং সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল।
ক্লাবের শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমানের সভাপতিত্বে পরিচালিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, শাহপরান শাখার সহ-সভাপতি মো. আব্দুল মালিক, সাধারণ সম্পাদক মো. জুনেদ আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. ময়নুল হক, কার্যনির্বাহী সদস্য আব্দুল বারী, অর্পিতা দেবনাথ শান্তা, আবির দে, সুইটি দেব ও নার্গিস জাহান ইমা, লাক্কাতুরা চা বাগান শাখা, সিলেটের সভাপতি বিক্রম রায় ও সাধারণ সম্পাদক সুনীল দাস, খাঁন চা বাগান শাখা, জৈন্তাপুর, সিলেটের সভাপতি নরেশ কুর্মী ও সহ-সভাপতি লোচন বাড়াইক, কেন্দ্রীয় ক্লাবের সদস্য লাবীব ইকবাল, শাহপরান শাখার সাধারণ সদস্য জুবায়ের খান জয় ও মাহফুজুর রহমান, ওয়ার্ডবাসীদের মধ্যে মো. আফজল চৌধুরী, নিখিলেশ চন্দ্র দেব, বাসু লাল দে, আ. সালাম, ঋষভ দেব, সুবেদুর রহমান মুনা, হৃদয়ে জকিগঞ্জ সংগঠনের সাধারণ সম্পাদক এম রুহেল লস্কর সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, গাছ আমাদের অত্যন্ত মূল্যবান সম্পদ। এটি যেমন আমাদের পরিবেশ রক্ষা করে তেমনি পুষ্টিও জোগায়। গাছ টিকে থাকলে আমাদের অস্তিত্ব টিকে থাকবে। একটি গাছ শুধু অক্সিজেন সৃষ্টি নয় এটি পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন-ডাই-অক্সাইডও ধরে রাখে এবং তাপমাত্রা বৃদ্ধি কমিয়ে দেয়। তাই আমাদের প্রত্যেকের ব্যক্তিগত ভাবে গাছ লাগানো উচিত। আমাদের শুধু বৃক্ষরোপণ করলেই হবে না সেই সঙ্গে রোপণ করা বৃক্ষের সুষ্ঠ পরিচর্যাও নিশ্চিত করতে হবে।
ক্লাবের পক্ষ থেকে সিলেট শাহপরানের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত প্রায় অর্ধশতাধিক পেয়ারা, আম ও কাঠাল গাছের চারা রোপন করা হয়েছে। অনুষ্ঠানটি সফল ভাবে সমাপ্ত করায় ক্লাব নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম।
3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
6 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
4 স্টাফ রিপোর্টার: 5 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
4 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 8 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১