admin
প্রকাশিত: 10:53 PM, November 30, 2024
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ বিগত সাড়ে ১৫ বছরে দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছি। জনগনের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে থলাবিহীন ঝুলিতে পরিণত করে হাসিনা জনরোষের মূখে ভারতে পালিয়েছে। সেখানে বসে রাষ্ট্রকে অস্থিশীল করার গভীর ষড়যন্ত্র করছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর করে দিতে চায়। বিএনপি দেশের সর্বস্থরের জনগনকে সাথে নিয়ে এই সরকারের সাথে আছে। কোন অবস্থানেই এই সরকারকে ব্যার্থ হতে দেয়া যাবে না। কারন এই সরকার ব্যার্থ হলে ১৮কোটি মানুষের বিপ্লব ব্যার্থ হয়ে যাবে।
শনিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বিভিন্ন ভাবে ধর্মীয় উষ্কানী দিয়ে সাম্প্রদায়ীক সম্প্রতি বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে। সিলেটে সকল ধর্মের মানুষের সহাবস্থান অনন্তকালের। এখানে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় রীতিনীতি পালন করেন। তাই সিলেটের সকল ধর্মের মানুষ সাম্প্রদায়ীক সম্প্রীতিতে বিশ্বাসী।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপি সহ সভাপতি আফরোজ মিয়ার সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সুনাহর আলী সুহেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ও কোহিনূর আহমেদ, জেলা জাসাসের আহবায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম, জামাল মিয়া, আব্দুল মালিক মল্লিক, পাবেল রহমান, জামাল আহমেদ মেম্বার, রায়হানুল হক, রিফল আহমদ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে