editor

প্রকাশিত: 7:47 PM, December 15, 2024

জনগণের মৌলিক অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি, থাকব : খন্দকার মুক্তাদির

জনগণের মৌলিক অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আছি, থাকব : খন্দকার মুক্তাদির

8

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে জনগণের মৌলিক অধিকার পূরণ এবং গণতান্ত্রিক অধিকার প্রাপ্তি নিশ্চিত করবে।

রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে কয়েস ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ডের দুঃস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

1

এসময় সমাজের বিত্তবানদের দরিদ্র জনগণের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতি বছরই তীব্র শীতে অনেক মানুষ প্রাণ হারান, অসুস্থ হয়ে পড়েন। সমাজের বিত্তবান শ্রেণি এগিয়ে আসলে শীতার্ত মানুষদের প্রাণ রক্ষা সম্ভব।
আজ কয়েস ফাউন্ডেশন ইউকে পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য উপহার। এটি আপনাদের প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় আসার সুযোগ পেলে আপনাদের সব সমস্যা সমাধান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মানুষের মৌলিক অধিকার রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম, আছি, এবং থাকব। আমি সর্বদা আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি।

6

কয়েস ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কয়েস আহমদের সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদের পরিচালনায় শীতবস্ত্র বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মহানগর জিয়া মঞ্চের সদস্য সচিব সৈয়দ রাজন।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

মানবাধিকার কর্মীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে: নজরুল ইসলাম

1 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার

5 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

সিলেট সীমান্তে বিজিবির হাতে আটক মিসবাহ উদ্দিন সিরাজ

5 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব পালন করবেন মুক্তাদির

6 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

বিতর্কিত শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে প্রশ্ন, পুলিশের উপস্থিতি নিয়ে তোলপাড়

5 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

কানাডা বিএনপিতে কথিত ‘সিন্ডিকেট’ বাণিজ্য ও প্রভাব বিস্তার

8 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

সিলেটে এডিসি শাহরিয়ারের ফের যোগদান ঘিরে চাঞ্চল্য

6 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

প্রবাসীর ১৪ লাখ টাকা আত্মসাৎ ও সরকারি খাস জমি বিক্রির অভিযোগ ইসমাইল লন্ডনীর বিরুদ্ধে

1 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে

1
6