admin

প্রকাশিত: 9:58 PM, January 9, 2025

ধর্ম ও দলমতের ঊর্ধে কলকলিয়াবাসীকে পাশে চান তালহা আলম

জগন্নাথপুরে কলকলিয়া ইউনিয়ন জমিয়তের কাউন্সিল সম্পন্ন

ধর্ম ও দলমতের ঊর্ধে কলকলিয়াবাসীকে পাশে চান তালহা আলম

জমিয়তে উলামায়ে ইসলাম (মুফতি ওয়াক্কাস) ১নং কলকলিয়া ইউনিয়ন শাখার কাউন্সিল ৯ই জানুয়ারি-২০২৫ ইং, বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে অনুষ্ঠিত হয়।

কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং সুনামগঞ্জ-৩ আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপি জোটের সম্ভাব্য প্রার্থী জনতার চেয়ারম্যান খ্যাত সৈয়দ তালহা আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০২০ সালের করোনা মহামারী, ২০২১ সালের বন্যা ও পরিবর্তী নলুয়ার বাঁধ ভাঙা, ২০২২ সালের প্রলয়ংকারী বন্যা সহ, ধর্ম, দল নির্বিশেষে কলকলিয়া ইউনিয়নের উন্নয়নে আমি নিবেদিত ছিলাম এবং আছি। বিগত পাঁচ বছরে জনপ্রতিনিধিদের কলকলির সেবায় নিয়োজিত হওয়ায় অনেক সুযোগ ছিল। আপনারা দেখেছেন কে আপনাদের পাশে ছিল এবং কে ছিলোনা। বাঘা বাঘা প্রার্থীদের পিছনে ফেলে কলকলিতে আপনারা হাজার হাজার ভোট দিয়েছেন। কলকলিয়া ছাড়া আমি জনতার চেয়ারম্যান হতাম না। আশা করি আগামী সংসদ নির্বাচনে দল, মতের ঊর্ধ্বে উঠে কলকলির তালহাকে আবারো কলকলিয়া ইউনিয়ন এগিয়ে নিয়ে যাবে।

সহস্রাধিক কর্মী এবং সমর্থকদের উৎফুল্ল অংশগ্রহণে জমিয়ত ৩১ সদস্য বিশিষ্ট, যুব জমিয়ত ৫১ সদস্য বিশিষ্ট এবং ছাত্র জমিয়ত ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।

জমিয়তের সভাপতি নির্বাচিত হন ডাঃ সামসুল হক, সাধারণ সম্পাদক মাস্টার দেলোয়ার হোসেন এবং সাংঘঠনিক সম্পাদক রুমেন মিয়া। যুব জমিয়ত সোহেল আহমদ সভাপতি, ইসলাম উদ্দিন সিনিয়র সহ সভাপতি, আনোয়ার হোসেন ছোট সাধারণ সম্পাদক এবং জুয়েল মিয়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ছাত্র জমিয়ত হাফিজ জাবেদ আহমদ সভাপতি, জুয়েল আহমদ সিনিয়র সহ সভাপতি, জালাল উদ্দীন সাধারণ সম্পাদক এবং তামীম আহমদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

ডাক্তার সামসুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জমিয়ত আহবায়ক হাফিজ সৈয়দ ওযায়রুল হক, শান্তিগঞ্জ উপজেলার জমিয়ত সভাপতি শায়েখ হোসাইন আহমেদ, পৌর জমিয়ত আহবায়ক ডাঃ মাওলানা ওয়ালী উল্লাহ, উপজেলা সদস্য সচিব মাওলানা এরশাদ খান আল হাবিব, শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, সাংঘঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমেদ, সুনামগঞ্জ জেলা যুব বিষয়ক সম্পাদক এম শাহিনুর রহমান শাহীন, জেলা জেলা জমিয়ত নেতা মাওলানা কবির আহমদ খান, জেলা ছাত্র জমিয়তের আহবায়ক মুফতি সুহাইল আহমদ, সদস্য সচিব আহমেদ মারজান, শান্তিগঞ্জ উপজেলা যুব জমিয়ত সভাপতি এম সহীদুর রহমান, উপজেলা যুব জমিয়ত সদস্য সচিব আক্তার হুসেন , উপজেলা ছাত্র জমিয়ত আহবায়ক সৈয়দ একরামুল হক, যুগ্ম-আহবায়ক শাহিনুর রহমান প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের