admin
প্রকাশিত: 10:06 PM, March 24, 2025
সিলেট-৬ গোলাপগঞ্জ- বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ভারতে পালিয়ে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা এখন বাংলাদেশকে অস্থিতিশিল করার ষড়যন্ত্রে লিপ্ত। দীর্ঘ ১৭ বছর দেশের মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন তিনি। মানুষের মৌলিক ভোটাধিকার হরণ করেছেন। এখন তার নির্দেশে তারই দোসররা দেশের শান্তি নষ্টের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। বিএনপি তাদের সব অপতৎপরতা দেশের মানুষকে সাথে প্রতিহত করবে। কেউ আওয়ামী সন্ত্রাসীদের পুনর্বাসনের চেষ্টা করলে তার পরিনতিও হবে ফ্যাসিস্টের মতো।
তিনি বলেন, ছাত্র-জনতার রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর এখন আগামীর বাংলাদেশ গড়ে উঠবে দেশনায়ক তারেক রহমানের দেয়া ৩১ দফার আলোকে। এ ব্যাপারে বিএনপি নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে অন্তর্র্বতী সরকারের প্রতি জোরালো আহ্বান জানান। ফয়সল চৌধুরী সোমবার (২৩ রমজান, ২৪ মার্চ) গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মিরগঞ্জ বাজারের একটি পার্টি সেন্টারে অনুষ্টিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ভাদেশ্বর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি গৌছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত ইফতার মাহফিলে ফয়সল চৌধুরী আরও বলেন, আগামী নির্বাচনে জয়লাভ করে বিএনপি সরকার গঠন করলে অবহেলিত সিলেট-৬ আসন হবে উন্নয়নের রোল মডেল। কারণ, বিএনপির রাজনীতি মানে উন্নয়নের রাজনীতি, জনগনের ভাগ্য উন্নয়নের রাজনীতি। ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সবেক সহ সাংগঠনিক সম্পাদক আবুল বাশার রানিক ও সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় অনুষ্টিত ইফতারপূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জিলু, সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সুহেল আহমেদ, ভাদেশ্বর ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা জাব্বি আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি কামরান আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহরিয়ার মতিন অভি, সিলেট ল কলেজ ছাত্রদলের সহ সভাপতি টিপু সুলতানসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি -সাধারণ সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে