admin

প্রকাশিত: 3:39 PM, January 15, 2026

জকিগঞ্জে জমি বিরোধে গৃহবধূর মৃত্যু ৩ মাস পর সমাধি থেকে লাশ উত্তোলন

জকিগঞ্জে জমি বিরোধে গৃহবধূর মৃত্যু ৩ মাস পর সমাধি থেকে লাশ উত্তোলন

আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ :
সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের তিরাশী গ্রামে দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রাণ হারিয়েছেন এক গৃহবধূ। মৃত্যুর প্রায় ৩ মাস পর আদালতের নির্দেশে সমাধি থেকে তার মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত গৃহবধূর নাম পিংকি রুহি দাস (২৬)। তিনি মৃত ধনিয়া রবি দাসের পুত্রবধূ এবং পবন রবি দাসের স্ত্রী। তার দুই অবুঝ শিশু সন্তান রয়েছে—একজনের বয়স মাত্র ৪ বছর এবং অন্যজনের বয়স ১৮ মাস। মায়ের মমতা থেকে বঞ্চিত এই শিশুদের অবস্থা এখন করুণ।
জানা যায়, জমি নিয়ে মৃত ধনিয়া রবি দাসের উত্তরাধিকারী এবং অপরদিকে মৃত রুপচান রবি দাস, টানিয়া রবি দাস ও মনই রবি দাসের উত্তরাধিকারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একাধিকবার আপোষ-মীমাংসার চেষ্টা হলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।
মামলা সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট ২০২৫ খ্রিঃ রাত অনুমান ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন মাদকাসক্ত অবস্থায় এসে মৃত ধনিয়া রবি দাসের পরিবারের সদস্যদের ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে। এসময় পিংকি রুহি দাস দরজা খুলে বের হলে তাকে ঘিরে ফেলে হামলা চালানো হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে দেবর আপেল রবি দাসকেও মারধর করা হয়, এতে তার এক কান বিচ্ছিন্ন হয়ে যায়।
গুরুতর আহত পিংকি রুহি দাস চিকিৎসাধীন অবস্থায় ১২ অক্টোবর ২০২৫ খ্রিঃ মৃত্যুবরণ করেন এবং পরিবারিকভাবে তার সমাধি সম্পন্ন করা হয়। এরপর নিহতের দেবর আপেল রবি দাস বাদী হয়ে জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মন্টু রবি দাসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে ১৪ জানুয়ারি ২০২৬ খ্রিঃ জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ও জকিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া উপস্থিত থেকে মরদেহ উত্তোলন করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই অনুপ সাগর গুপ্ত বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলার এক আসামি জেলহাজতে রয়েছে। তবে চূড়ান্ত মত দিতে ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।
নিহতের দেবর আপেল রবি দাস বলেন, “আমার ভাবিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা ন্যায়বিচার চাই। তার দুই শিশু আজ মায়ের মুখ দেখতে পায় না—এই যন্ত্রণা আমরা বয়ে বেড়াচ্ছি।”
স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সরকারি ইজারাকৃত জলমহালকে উন্মুক্ত ঘোষণা, মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার “শিমুল তলা খাল বন্ধা” নামক সরকারিভাবে ইজারাকৃত একটি জলমহালকে উন্মুক্ত ঘোষণা করে সেখান থেকে জোরপূর্বক প্রায় ৫০