admin

প্রকাশিত: 11:14 AM, July 3, 2026

কদমতলী পুলিশ ফাঁড়ির  নাকেই ঘাসিনার ‘মাদক  ও অসামাজিকতার রাজত্ব’

নেপথ্যে জামাতা মনাই, ধ্বংসের মুখে যুবসমাজ; প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী

কদমতলী পুলিশ ফাঁড়ির  নাকেই ঘাসিনার ‘মাদক  ও অসামাজিকতার রাজত্ব’
স্টাফ রিপোর্টার: 
সিলেটের আলোচিত কাষ্টঘরে কোতোয়ালি থানা পুলিশের সাঁড়াশি অভিযান চললেও এখনো অধরা রয়ে গেছে দক্ষিণ সুরমার অপরাধের অন্যতম আস্তানা ‘বালুর মাঠ’। কদমতলী পুলিশ ফাঁড়ি সংলগ্ন এই বালুর মাঠ এলাকাটি বর্তমানে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে তীব্র অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দিনের আলো নিভে গেলেই এই এলাকাটি অপরাধীদের স্বর্গরাজ্যে রূপ নেয়। আর এই পুরো অপরাধ সিন্ডিকেটের নেপথ্যে রয়েছেন হাসিনা নামের এক নারী।
অনুসন্ধানে জানা যায়, হাসিনা নামের ওই নারী দীর্ঘদিন ধরে বালুর মাঠ এলাকায় একটি চায়ের দোকান চালিয়ে আসছেন। তবে এই চায়ের দোকানটি মূলত একটি আড়াল মাত্র। সন্ধ্যার পর থেকেই এখানে শুরু হয় রমরমা মাদক ব্যবসা। স্থানীয়রা জানান, হাসিনার মেয়ের জামাই ‘মনাই’ এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবী। মূলত মনাইয়ের মাধ্যমেই এই মাদকের নেটওয়ার্ক পরিচালিত হয়। অভিযোগ রয়েছে, মনাই এলাকার কম বয়সী তরুণ ও কিশোরদের টার্গেট করে মাদকের বিস্তার ঘটাচ্ছে, যা স্থানীয় যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
হাসিনার বিরুদ্ধে শুধু মাদক ব্যবসাই নয়, নিজস্ব ডেরায় অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড পরিচালনারও গুরুতর অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, হাসিনা তার দোকানে নারীদের ব্যবহার করে অনৈতিক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এর ফলে এলাকার সামাজিক পরিবেশ ও শৃঙ্খলা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, কদমতলী পুলিশ ফাঁড়ির একদম কাছাকাছি এই অবৈধ সাম্রাজ্য গড়ে উঠলেও প্রশাসন রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। পুলিশের নাকের ডগায় কীভাবে দিনের পর দিন এমন অপরাধমূলক কার্যক্রম চলছে, তা নিয়ে জনমনে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, “সন্ধ্যার পর বালুর মাঠ এলাকা দিয়ে সাধারণ মানুষের পথ চলতে ভয় লাগে। মাদক কারবারিদের দাপটে কেউ মুখ খোলার সাহস পায় না। অবিলম্বে এই মাদক সিন্ডিকেট ও অসামাজিক কর্মকাণ্ডের হোতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে পুরো এলাকা ধ্বংস হয়ে যাবে।”
এলাকাবাসী কদমতলী বালুর মাঠ এলাকার এই অপরাধ চক্রের কবল থেকে মুক্তি পেতে এবং যুবসমাজকে রক্ষা করতে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও একটি জোরালো মাদকবিরোধী অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন সম্পন্ন চেয়ারম্যান সওদাগর ও সেক্রেটারী নির্মল বিজয়ী

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে জেলা ও মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন

প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

ছোটমণি নিবাসে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

ভূমি কর্মকর্তা রেবুল’র নেতৃত্বে বালু লুট নিরিহ লোকজনের নামে মামলা দিয়ে চাঁদা দাবি

সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

জৈন্তাপুর সীমান্তে রাতের আঁধারে চোরাচালানের অভিযোগ, রাজবাড়ী ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের