admin
প্রকাশিত: 6:43 PM, July 9, 2026
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুলেমান খাঁ নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পারিবারিক কেনাকাটার জন্য বের হয়ে পুলিশের হাতে আটক এবং পরবর্তীতে মাদক মামলায় ফাঁসানোর পর জামিনে মুক্ত হয়ে তিনি এই প্রতিক্রিয়া জানান।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২৫ মে (২০২৬) দুপুর আনুমানিক দেড়টার দিকে সুলেমান খাঁ পারিবারিক কাজে কেনাকাটার উদ্দেশ্যে সিলেট নগরীর মহাজনপট্টি এলাকায় যান। এ সময় কোতোয়ালী থানার এসআই শহিদুল ইসলাম হঠাৎ করে তাকে আটক করেন। পরবর্তীতে পুলিশ দাবি করে যে সুলেমান খাঁ এর সাথে ইয়াবা রয়েছে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে ৮ পিস ইয়াবা উদ্ধারের অভিযোগ এনে কোতোয়ালী থানায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়। এরপর কয়েকদিন কারাগারে থাকার পর তিনি বিজ্ঞ আদালত থেকে জামিনে মুক্ত হন।
জামিনে বের হওয়ার পর এক বিবৃতিতে শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুলেমান খাঁ নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে বলেন, পারিবারিক প্রয়োজনে কেনাকাটা করতে গিয়ে আমি অনাকাঙ্খিতভাবে পুলিশের এসআই শহিদুল ইসলামের হাতে আটক হই। আমাকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ইয়াবা দিয়ে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়, যার সাথে আমার কোনো দূরতম সম্পর্কও ছিল না।
অনলাইন পোর্টালগুলোতে প্রকাশিত সংবাদের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, আমার এই গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে কিছু তথাকথিত ও অভিভাবকহীন অনলাইন নিউজ পোর্টাল প্রকৃত সত্য যাচাই না করেই আমাকে জড়িয়ে সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও মনগড়া সংবাদ প্রচার করেছে। এই ধরনের অসত্য সংবাদ প্রকাশ করায় আমার সামাজিক ও রাজনৈতিক সুনামের চরম ক্ষতি হয়েছে, যা অত্যন্ত মানহানিকর।
সুলেমান খাঁ আরো বলেন, যারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি লঙ্ঘন করে কোনো তথ্যপ্রমাণ ছাড়াই সমাজে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়েছে, তাদের বিরুদ্ধে তিনি খুব শীঘ্রই কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবেন।
4 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
2 স্টাফ রিপোর্টার: 7 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
7 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের
2 সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আওতাধীন শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুলেমান খাঁ নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে তার
6 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট নগর উন্নয়ন কমিটির চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দেশের প্রান্তিক ও
7 সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানাধীন জাহাঙ্গীরনগরে অবৈধ টিলার মাটি কাটার প্রতিবাদ করায় এক ব্যক্তির ওপর প্রতিশোধ নিতে অভিনব
5 শাল্লা প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৩ নং বাহাড়া ইউনিয়ন পরিষদে কৃষি কার্ডের সরকারি চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির
6 ইয়াবা ও গাজা সেবনের ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে সিলেটের জৈন্তাপুরে তৈরি হয়েছে চাপা উদ্বেগের পরিবেশ। স্থানীয়দের একাংশের দাবি, বিষয়টি