editor
প্রকাশিত: 12:38 PM, September 7, 2021

একনেকে অনুমোদন হতে পারে ৯ হাজার কোটি টাকার প্রকল্প
অনলাইন ডেস্ক
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক মঙ্গলবার সকাল ১০টায় শুরু হবে। সভায় মোট ৮টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে।
প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হতে পারে প্রায় ৯ হাজার কোটি টাকা। পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষের সঙ্গে যুক্ত হয়ে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। অন্যদিকে এনইসি সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা উপস্থিত থাকবেন।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ভিডিও কনফারেন্স ও সরাসরি সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন মন্ত্রীর সিনিয়র তথ্য কর্মকর্তা ও উপসচিব মো. শাহেদুর রহমান।
এর মধ্যে ডালের উৎপাদন বাড়াতে সরকার ১৬৮ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে। এর মাধ্যমে মাদারীপুরে অবস্থিত ডাল গবেষণা কেন্দ্রে সক্ষমতা বৃদ্ধি করা হবে। ফলে গবেষণার মাধ্যমে আরও বেশি ফলনশীল ডালের জাত উদ্ভাবন করা হবে। এর মাধ্যমে বাড়ানো হবে ডালের উৎপাদন।
এজন্য ‘আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র, মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছে কৃষি মন্ত্রণালয়। এটি বাস্তবায়িত হলে গবেষণাগার ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের উন্নয়ন ঘটবে। বাড়বে গবেষণার সক্ষমতা। সেই সঙ্গে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর অঞ্চলের উপযোগী উচ্চ ফলনশীল জাত এবং লাগসই উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৬৮ কোটি টাকা। অনুমোদন পেলে ২০২৫ সালের ডিসেম্বরে মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই)।
এছাড়া আরও যেসব প্রকল্প অনুমোদন পেতে পারে সেগুলো হচ্ছে-
১. পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ১ হাজার ১৪২ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে আবাসিক ভবন নির্মাণ।
২. ৮০ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে হিলি, বুড়িমারী ও বাংলাবান্ধা এলসি স্টেশনের ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়ন।
৩. বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ‘বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে পিলার স্থাপন, তীর রক্ষা, ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ (২য় পর্যায়)।’ প্রকল্পটির প্রথম সংশোধনের পর ফের ব্যয় বাড়ছে ১ হাজার ১৮১ কোটি টাকা।
৪. ৪১৭ কোটি ৬৫ লাখ টাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, রংপুর স্থাপন।
৫. এএসএসইটি প্রকল্প বাস্তবায়ন করবে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এতে ব্যয় হবে প্রায় ৪ হাজার ৩০০ কোটি টাকা।
৬. বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) ‘সিরাজগঞ্জ জেলায় যমুনা নদী থেকে পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষা (১ম সংশোধিত)’ প্রকল্পের ব্যয় বাড়ছে আরও একশ কোটি টাকার মতো।
৭. ১ হাজার ২০ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে বাপাউবো সাতক্ষীরা জেলার পোল্ডার নম্বর-১৫ পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন করতে চায়।
আমাদের লিংক :
https://www.facebook.com/somoymediasylhet
https://dailysylhetersomoy.com/
https://dailysylhetersomoy.com/english/
https://www.epaper.dailysylhetersomoy.com/home/
https://www.youtube.com/channel/UC-KEfv6XOsGmA4w0BEN7PHw
https://www.instagram.com/sylhetersomoy/
ডিএসএস/০৭/সেপ্টেম্বর/২০২১/রেদওয়ান
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে