editor

প্রকাশিত: 10:10 PM, December 12, 2021

রক্তস্নাত বিজয়ের মাসে মহানগর আওয়ামী লীগের কর্মসূচী

রক্তস্নাত বিজয়ের মাসে মহানগর আওয়ামী লীগের কর্মসূচী

রক্তস্নাত বিজয়ের মাসে মহানগর আওয়ামী লীগের কর্মসূচী

বাঙালির মহান বিজয়ের মাস ইতিমধ্যে শুরু হয়েছে । ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ই ডিসেম্বর বাঙালির মহান বিজয় দিবস। রক্তস্নাত বিজয়ের ৫০তম বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সকল দেশপ্রেমিক মানুষের সাথে একাত্ম হয়ে বরাবরের মতো এবারও যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর এবং উৎসব মুখর পরিবেশে মহান বিজয়ের মাসে বিভিন্ন কর্মসূচী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র শপথ অনুষ্ঠান পালন করবে। এরই ধারাবাহিকতায় মহান বিজয়ের মাস উপলক্ষে সিলেট মহানগর আওয়ামী লীগও বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে – ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল ১০ টায় বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন। ১৫ ডিসেম্বর রেজিস্ট্রারি মাঠ থেকে দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বিজয় দিবসের র‌্যালি। ১৬ ডিসেম্বর সকাল ৯ টায় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর সোলেমান হলরুমে বিজয় দিবসের আলোচনা সভা। বিকাল ৩টা ৩০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র শপথ অনুষ্ঠান (ভার্চুয়াল)। সিলেট জেলা স্টেডিয়ামে (রিকাবী বাজার) নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশ।

উক্ত কর্মসূচীগুলোতে মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ এবং ২৭ টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ১৫ ডিসেম্বর মিছিলসহকারে বিজয় দিবসের র‌্যালিতে যোগদান এবং ১৬ ডিসেম্বর নিজ নিজ ওয়ার্ডে স্ব স্ব উদ্যোগে আলোচনা অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা। তাছাড়া ১৬ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র শপথ অনুষ্ঠানে বিকাল ৩ টা ৩০ মিনিটের মধ্যে রিকাবিবাজার সিলেট জেলা স্টেডিয়ামে প্রবেশ করার জন্য মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক-কে আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন