editor
প্রকাশিত: 12:17 AM, February 3, 2022

সিলেট মাউন্টে এডোরা হসপিটালে কার্ডিয়াক সেন্টারে ক্যাথল্যাবের যাত্রা শুরু
সিলেটবাসী তথা দেশের মানুষের হৃদরোগের অত্যাধুনিক চিকিৎসা সেবা প্রদানের লক্ষে মাউন্ট এডোরা হসপিটাল, আখালিয়ায় স্থাপন করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তির ক্যাথল্যাব। মাউন্ট এডোরা কার্ডিয়াক সেন্টারে করোনারী এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি (হার্টের রিং স্থাপন), পেসমেকার স্থাপন, বেলুন ভালভুলোপ্লাস্টি সহ হার্টের জরুরি সেবা প্রদান করা হচ্ছে।
এরই পেক্ষিতে কুলাউড়া, মৌলভীবাজার নিবাসী মিসেস বেবি বেগম (৪০) কমপ্লিট হার্ট ব্লক নিয়ে গত সোমবার মাউন্ট এডোরা হসপিটালের আখালিয়ায় বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুহম্মদ শাহাবুদ্দীন’র তত্ত্বাবধানে ভর্তি হন। রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসক পেসমেকার স্থাপনের বিষয়ে স্বজনদের পরামর্শ দেন। পরবর্তীতে রোগীর স্বজনরা সিদ্ধান্ত জানালে রাত ৮ টায় মাউন্ট এডোরা কার্ডিয়াক সেন্টারের ক্যাথল্যাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের মাধ্যমে চিকিৎসা সেবায় আরোও একধাপ এগিয়ে গেলো সিলেট মাউন্ট এডোরা হসপিটাল।
ক্যাথল্যাবে প্রথমবার পেসমেকার স্থাপনে নেতৃত্ব দেন অধ্যাপক ডা. মুহম্মদ শাহাবুদ্দীন, সহযোগী হিসেবে ছিলেন ডা. মো. আজিজুর রহমান রোমান, ডা. নুর-ই-জান্নাত মৌ সহ কার্ডিয়াক টিমের অন্যান্য সদস্যবৃন্দ।
এ উপলক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএ আহবাব, ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান, সহযোগী ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, পরিচালক মেডিকেল সার্ভিসেস ডা. সৈয়দ মাহমুদ হাসান, পরিচালক ডা. অজয় কুমার দত্ত, ডা. রাহাত আমিন চৌধুরী সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে