editor
প্রকাশিত: 8:37 PM, March 10, 2022

সিলেট জেলা কৃষকদের বিক্ষোভ সমাবেশ
চাল, ডাল, তৈল, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ মার্চ বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ মিলিত হয়।
সিলেট জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এম. জহুরুল ইসলাম মখর’র পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা কৃষক দলের আহবায়ক, টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শহিদ আহমদ বলেন, বাকশাল স্বৈরাচারের কবলে ১৪ বছরে দেশ প্রায় মৃত্যুর দ্বারপ্রান্তে। মানুষের ন্যুনতম বেঁচে থাকার সকল রাস্তা প্রায় বন্ধের পথে। গণতান্ত্রিক অধিকার, সামাজিক অধিকার, মানবিক অধিকার কোনটিই নেই বাংলাদেশে। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের খেয়ে বাঁচার আধিকারও হরণ করে নিয়েছে। সামনে রমজান মাস মানুষের ধর্য্যরেবাধ ভাঙ্গার পূর্বে অবৈধ ফ্যাসিস সরকারের শুভ বুদ্ধির উদয় না হলে জনতার জুতা পেটায় দেশের মসনদ ছাড়তে বাধ্য করা হবে। পৃথিবীর ইতিহাসে কোন ফ্যাসিবাদের ভিত বেশি দিন শক্ত থাকেনি।
তিনি আরো বলেন, প্রতিদিন যেভাবে নিত্য পন্যের মূল্য বাড়ছে তাতে করে দিনমজুর ও মধ্যবিত্ত মানুষের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। সরকারের বাস্তবমূখী পদক্ষেপ গ্রহণ না করার কারণে দেশ আজ চরম এক ক্রান্তিকাল অতিক্রম করছে।
সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মুক্তার আহমদ বকুল, আহবায়ক সদস্য ফারুক আল মাহমুদ, ফয়জুল ইসলাম পীর, ইমরান আহমদ, ইউনুস আহমদ, দেলোয়ার হোসেন, জিল্লুর রহমান খান, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাহতাব উদ্দিন, বোরহান উদ্দিন, মুজিবুল হক, আবুল হোসেন, আব্দুল্লাহ আল মামুন, শাহীন আহমদ, রাজিব আহমদ, কুনু মিয়া, আবুল বাশার, হামিদ উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন