editor
প্রকাশিত: 12:30 AM, October 11, 2022
চেতনা যুব পরিষদের উদ্যোগে অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে সংবর্ধনা
ফয়সল মাহমুদ একজন সৎ, নিষ্ঠাবান এবং কর্তব্যপরায়ণ পুলিশ কর্মকর্তা। শান্তি-শৃঙ্খলা এবং আইনের সংরক্ষণে তিনি গুরুত্বপূর্ণ কাজ করছেন। একজন সামাজিক ও সজ্জন ব্যক্তিত্ব হিসেবে তিনি সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং সমাদৃত ব্যক্তি। সিলেটের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনেও তাঁর রয়েছে বিমুগ্ধ বিচরণ। এমন একজন ব্যক্তিত্বকে সংবর্ধনা জানানো সকলের কর্তব্য।
সিলেটের তারুণ্যদীপ্ত যুব সংগঠন ‘চেতনা যুব পরিষদ’-এর উদ্যোগে পুলিশের অতিরিক্ত উপ-মহা পরিদর্শক(অতিরিক্ত ডি.আই.জি) ফয়সল মাহমুদ’কে নিবেদিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
চেতনা যুব পরিষদ-এর সভাপতি ও প্রবাসী কমিউনিটি নেতা জুলকার নায়েনের সভাপতিত্বে গতকাল শনিবার (৮ অক্টোবর, ২০২২ খ্রি.) আম্বরখানাস্থ বরকতিয়া হাউসে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার(ট্রাফিক) ফয়সলের মাহমুদের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি উপলক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়।
চেতনা যুব পরিষদের সহ সভাপতি রোটারিয়ান আব্দুল মুহিত দিদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চেতনা যুব পরিষদের উপদেষ্ঠা বিশিষ্ট ব্যবসায়ী এটি এম মোশাহিদ উদ্দিন, প্রবাসী মুক্তা আহমদ, সুরমা টাওয়ারের চেয়ারম্যান জাকারিয়া ইফতেখার শামিম, ডি এম ওয়ারিছ আলী, চেতনা যুব পরিষদের সিনিয়র সহ সভাপতি মো আব্দুল হাসিব, আব্দুস সোবহান আজাদ, সাধারন সম্পাদক হাফিজ কাওছার আহমদ,সাংগঠনিক সম্পাদক ইসমত ইবনে ইসহাক, ধর্মবিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা আমিন উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুফতি মাওলানা আহমদুল হক উমামা, ব্যবসায়ী ইব্রাহীম খলিল, সমাজসেবা সম্পাদক ডা. মো. মিসবাউল হক প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিরিক্ত ডি.আই.জি ফয়সল মাহমুদ বলেন, মানুষের ভালোবাসার মধ্যেই বেঁচে থাকতে চাই। আমি মনে করি, নিজের কর্মক্ষেত্রে সর্বোচ্চ সততা, নিষ্ঠা, দক্ষতা এবং আন্তরিকতা প্রদর্শন করলে মানুষ অবশ্যই মূল্যায়ন করবে। সমাজ এবং রাষ্ট্র সততার অবশ্যই মূল্যায়ন দেবে। সকলের ভালোবাসায় আমি সত্যিই অভিভূত। অনুষ্ঠানের শেষে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয় এবং তাঁকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন পরিষদের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের