editor
প্রকাশিত: 7:48 PM, December 7, 2024
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, স্বৈরাচারের সহযোগীদের ষড়যন্ত্র ও তাদের অপ্রাসঙ্গিক আন্দোলনের ডামাডোলের আড়ালে অরাজক পরিস্থিতি সৃষ্টি করলে সাধারণ জনগণ সহ আমরা সবাই মিলে তা মোকাবেলা করবো। স্বৈরাচার পালালেও দেশে গণতন্ত্র পুরোপুরি আসেনি। ভোটাধিকারই বাংলাদেশের মানুষের প্রকৃত আকাঙ্ক্ষা। গণতন্ত্র প্রতিষ্ঠার জনগণের এই স্বপ্ন বাস্তবায়ন করতে মাঠে থাকছে বিএনপি।
আজ শনিবার ৭ ডিসেম্বর বিকাল ৪ টায় দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
তিনি বলেন, বিএনপি আপনাদের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার ফিরিয়ে আনার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই দাবি আজ গ্রামে গঞ্জে, শহরে-শহরে ছড়িয়ে পড়েছে। জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনার সুযোগ পেতে চায় বিএনপি। ক্ষমতার পরিবর্তন মানে শুধুই রাষ্ট্রক্ষমতার হাতবদল নয়। ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। বাংলাদেশী জাতী গঠনে তারেক রহমানের বিকল্প নেই।
প্রায় পাচঁশত মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণে সার্বিক সহযোগিতা করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ। কামাল বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি গুলজার আহমদে এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক দেলোয়ার আহমেদে ও সুমন আহমদ বিপ্লবের যৌথ সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সহ দফতর সম্পাদক মাহবুব আলম, সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তুরন, যুক্তরাজ্য বিএনপি নেতা হাজী আলাউদ্দীন, মুহিবুর রহমান, এনামুল হক মাক্কু, আব্দুল ওহাব, সেলিম মিয়া, মাসুম পারভেজ, আব্দুল শাকুর, রিফল আহমদ, আব্দুল মহিম, আব্দুল হান্নান শাহেদ, শামসুদ্দিন শুভ, ফয়ছল আহমদ, রাজু আহমেদ, আখতার হোসেন, সোনা মিয়া, সুহেল আহমদ, সেলিম মিয়া, রুশন আলী, ইমরান হোসেন রানা, রাজন আহমদ, জাকারিয়া আহমদ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে