editor
প্রকাশিত: 10:21 PM, April 21, 2022

জিডিএফ’র খতমে কুরআন ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যেগে পবিত্র মাহে রমজান উপলক্ষে খতমে কুরআন, ইফতার ও মাহফিল ২১ এপ্রিল বৃহস্পতিবার বিকালে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জিডিএফ’র ভাইস চেয়ারম্যান, দক্ষিণ সুরমা নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম ইসরাইল আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জিডিএফ’র মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান।
জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদের পরিচালনা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার দেওয়ান হাসিব রাজা চৌধুরী, বিশিষ্ট সংগীত শিল্পী কন্ঠযোদ্ধা হিমাংশু বিশ্বাস, ইউএসএআইডি’র ম্যানেজার সৈয়দ মাহমুদুল হক, আনন্দ নিকেতন স্কুলের শিক্ষক সাহানের নূর রুমি, বালাগঞ্জের পশ্চিম ডেকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দাশ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুসাদ্দেক সাজুল, বাংলাদেশ বেতার সিলেটের প্রতিনিধি শফিকুর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন জিডিএফ’র কোষাধ্যক্ষ মাসুম আহমদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য প্রমেশ দত্ত, শিক্ষক আব্দুস সালাম, শিক্ষিকা নমিতা রাণী দে ও সাবিনা ইয়াছমিন, সুপারভাইজার রায়হান খান, সহ শিক্ষার্থীবৃন্দ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী কয়েছ মিয়া।
এছাড়াও ঈদুল ফিতর উপলক্ষে বন্ধুমহলের পক্ষ থেকে জিডিএফ’র প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে পাঞ্জাবি, ড্রেস ইত্যাদি ঈদ উপহার সামগ্রী প্রদান করেন সৈয়দ মাহমুদুল হক সহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে দেওয়ান হাসিব রাজা চৌধুরী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটে সহকারী রেজিস্ট্রার পদে যোগদান করায় জিডিএফ’র পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ইফতার ও দোয়া মাহফিলে জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি ও জিডিএফ এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, সর্বজন পরিচিতি মরহুম রজব আলী খান নজীবের রূহের মাগফেরাত ও দেশ-জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আনিছ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন