editor
প্রকাশিত: 2:11 AM, April 22, 2022

গোয়াইনঘাট পূর্ব আলীরগাও ইউনিয়নে বিএনপির শোকসভা ও ইফতার সম্পন্ন
সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম খলিক আহমদ স্মরণে পূর্ব আলীর গাও ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক শোকসভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত সভা ও ইফতার মাহফিল বৃহস্পতিবার স্থানীয় বাঘের সড়ক স্কুল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তছলিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক খালেদ আহমদ চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান, পশ্চিম আলীর গাও ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার সোহেল ও সাধারণ সম্পাদক আং শুকুর মেম্বার।
অনুষ্ঠানে গোয়াইনঘাট উপজেলা ও পূর্ব আলীরগাও ইউনিয়ন বিএনপি যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপি নেতা মরহুম খলিক আহমদের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন লাতু জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম।-বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন