editor

প্রকাশিত: 1:34 PM, April 20, 2022

নগরী-শহরতলীর জন্য ফিৎরা সর্বোচ্চ ২৩১০ ও সর্বনিম্ন ৭৫ টাকা

নগরী-শহরতলীর জন্য ফিৎরা সর্বোচ্চ ২৩১০ ও সর্বনিম্ন ৭৫ টাকা

নগরী-শহরতলীর জন্য ফিৎরা সর্বোচ্চ ২৩১০ ও সর্বনিম্ন ৭৫ টাকা

ইমাম সমিতি সিলেটের ফিৎরা নির্ধারণ

প্রতিবারের ন্যায় এবারও সিলেট শহর ও পাশর্^বর্তী এলাকার জন্য বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা দারিদ্র বিমোচনে যাকাত-ফিৎরার ভূমিকা বিষয়ক আলোচনা ও স্থানীয়ভাবে ফিৎরার পরিমাণ নির্ধারণ করেছে।
সিলেটের সর্বজন শ্রদ্ধেয় মুফতীয়ানে কেরাম, উলামা মাশায়েখ, ব্যবসায়ী নেতৃবৃন্দের ও ইমাম-খতিবগণের সাথে আলোচনা ক্রমে ও সিলেট নগরীর বিভিন্ন খুচরাবাজার যাচাই করে ৪৫ টাকা হিসাবে আটা ১৬৫০ গ্রামের মূল্য ৭৫ টাকা ও খেজুর (নেগাল) ২০০ টাকা দরে ৩৩০০ (এক সা’) গ্রামের মূল্য ৬৬০ টাকা, কিসমিস ৩৮০ টাকা হিসাবে ১,২৫৪ টাকা ও পনির ৭০০ টাকা বাজার দরে ২,৩১০টাকা নির্ধারণের মাধ্যমে ফিৎরার পরিমাণ নির্ধারণ করে ঘোষণা করা হয়।
ইমাম সমিতির অন্যতম উপদেষ্টা দরগাহে হযরত শাহজালাল রহ: মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ি এর সাথে আলোচনাক্রমে সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে ইমাম সমিতির ফতোয়া বোর্ড উপরোক্ত পরিমাণে ফিৎরার টাকা নির্ধারণ করে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইমাম সমিতির ফতোয়া বোর্ডের সদস্যবৃন্দ ও মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, সহ সভাপতি মাওলানা কারী শহীদ আহমদ, মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানী, মাওলানা নূর আহমদ কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সুহাইব আহমদ, মাওলানা আব্দুস শহীদ ও মাওলানা শুয়াইবুর রহমান প্রমুখ।
ইমাম সমিতির ফিৎরা নির্ধারণের সাথে সম্মতি পোষন করেছেন জামেয়া মাদানিয়া আঙ্গুরা মোহাম্মদপুর মাদরাসার শায়খুল হাদীস মুফতি মুজিবুর রহমান, সিলেট সরকারি আলিয়া মাদরাসার মুফতি মাওলানা আব্দুল মুছব্বির, শাহজালাল ডিওয়াই কামিল মাদরাসার মুফতি মাওলানা আবু সালেহ কুতবুল আলম, জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাট মাদরাসার মুহতামিম মাওলানা আহমদ কবির, দারুস সালাম মাদরাসার সহকারী শায়খুল হাদীস মাওলানা মাসুক আহমদ সালামী, নয়সড়ক মাদরাসার মুফতী মাওলানা জুবায়ের আহমদ, জামেয়া ইসলামিয়া পাঠানটুলার মুফতী মাওলানা আলী হায়দার, জামেয়া দারুল কুরআন মাদরাসার মুফতী আব্দুল মুমিন, ইমাম সমিতি সিলেট জেলা সভাপতি মাওলানা এহসান উদ্দীন, জালালাবাদ ইমাম ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মতিউর রহমান, কুদরত উল্লাহ হাফিজিয়া মাদরাসার প্রিন্সপাল মাওলানা মিফতাহ উদ্দিন, জামেয়া দারুল হুদার মুফতী কামাল উদ্দিন সুরইঘাটী, জামেয়া হাতিমিয়া শিবগঞ্জ মাদরাসার মুফতী হাফিজুর রহমান, মুফতী মজির উদ্দিন কাসেমী প্রমুখ।
আলোচনা বক্তারা বলেন, দেশ-বিদেশের বিভিন্ন ইসলামী স্কলারগণ শরিয়া বাটখারার হিসেব করে ১০০/১৫০ গ্রামের কম-বেশি পাওয়া যায়। ফিৎরায় ওজনের পরিমাণ নির্ধারণ করা হয় পনির, কিসমিস ও খেজুর ৩৩০০ গ্রাম যা শরীয়তে ১ সা’, আটা, যব যা নির্ধারণ করা হয় অর্ধ সা’ ১৬৫০ গ্রাম। আগামী দিনগুলোতে এ পরিমাপে সকল ফিৎরাদাতাগণ ফিৎরা দেয়ার জন্য সকল মুসলমানকে আহবান জানান।
আগামী শুক্রবার জুম্মার বয়ানে পবিত্র শবে কদর ও ফিৎরা বিষয়ে আলোচনা করার জন্য সিলেটের সকল ইমাম খতিবদের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল