editor
প্রকাশিত: 7:05 PM, April 24, 2022

বিশুদ্ধ নিয়তে দারুল কিরাতের খেদমত আঞ্জামের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের ফায়দা হাসিল সম্ভব : হাফিয মাওলানা ফখরুদ্দীন চৌধুরী ফুলতলী
ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড বাংলাদেশের জেনারেল সেক্রেটারি হাফিয মাওলানা ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী বলেন, দারুল কিরাত একটি মকবুল খেদমত। মুর্শিদুনাল মুকাররাম হযরত ছাহেব কিবলাহ ফুলতলী (র.) সারাজীবন তাঁর সকল কাজের চেয়ে দারুল কিরাতকে প্রাধান্য দিয়েছেন। তিনি এ মাসে বাড়ির বাহিরে কোথাও যেতেন না। এমনকি বাকি এগারো মাস বাইরে যখন যেতেন তখন তিনি বলতেন রামাদান মাসে তিনি দারুল কিরাতের খেদমতে ব্যস্ত থাকবেন। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি দারুল কিরাতের খেদমতকে রুটিন মাফিক যথাযথভাবে আদায় করে গেছেন। এজন্য আমাদের উচিত হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর এই খেদমতকে যথাযথভাবে আঞ্জাম দেওয়া। বিশুদ্ধ নিয়তে এই খেদমত যথাযথভাবে আঞ্জাম দেওয়ার মাধ্যমে দুনিয়া ও আখেরাতের অশেষ কল্যাণ লাভ করা সম্ভবপর হবে।
গতকাল শনিবার শাহপরাণ দাসপাড়াস্থ মুসলিম হ্যান্ডস স্কুল অব এক্সেলেন্স এর হল রুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলাধীন হযরত শাহপরাণ (রহ.) থানা শাখা আয়োজিত “৩য় ইসলামী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২২” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাখা সভাপতি মো. আমিনুল এহসান জাবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম পারভেজ ও সহ-সাধারণ সম্পাদক মাহবুব আহমদ-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলার সভাপতি মো. ইসলাম উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পূর্ব জেলার সাধারণ সম্পাদক রুহুল হুদা চৌধুরী রাহেল, সহ-সাধারণ সম্পাদক মুহা. জিল্লুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমদ আল মনজুর।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটি সিলেট মহানগর’র সাধারণ সম্পাদক সৈয়দ মাওলানা কুতবুল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা জয়নুল ইসলাম মুনিম, সিলেট মহানগর আল ইসলাহ’র প্রচার সম্পাদক হাফিয ছাদ উদ্দিন, শাহপরাণ রহ. থানা আল ইসলাহ’র সহ-সভাপতি হাফিয মো. সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক মুয়াক্কির আহমদ সিদ্দিকী, রিয়াদুস সুন্নাহ ফাউন্ডেশন-এর পরিচালক মাওলানা ওলিউর রহমান শফিকী।
শাখা সাংগঠনিক সম্পাদক তাহমিদুর রহমান আবিরের কোরআন তিলাওয়াত ও সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ সারওয়ার আহমদের স্বাগত বক্তব্যে সূচিত অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি মো. জুবেল আহমদ, সহ-সাধারণ সম্পাদক সাহেল আহমদ তামিম, মহসিন আলম, প্রচার সম্পাদক আলবাব হোসেন রজব, সহ-প্রচার সম্পাদক আজিজুর রহমান, অফিস সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ।বিজ্ঞপ্তি
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল