editor
প্রকাশিত: 8:42 PM, January 23, 2022

আঞ্জুমান মুফিদুল ইসলাম’র উদ্যোগে বিভিন্ন ধর্মাবলম্ভীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
ইসলামী জনকল্যাণ সংস্থা “আঞ্জুমান মুফিদুল ইসলাম” সিলেট শাখার উদ্যোগে অসহায় ও বিভিন্ন ধর্মাবলম্ভী এবং চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
(২৩ জানুয়ারি) রবিবার দুপুর ১২টায় আলীবাহার চা বাগানে দেশের প্রাচীনতম স্বেচ্ছাসেবী ও মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম গরিব, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, তীব্র এই শীতে আমাদের সবাইকে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। সমাজের দরিদ্ররা আমাদের মতোই মানুষ। তাই তাদের সাহায্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার চেয়ারম্যান অধ্যাপক ডা. আজিজুর রহমান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. জিয়া উদ্দিন আহমদ, সিলেট চেম্বার অর্ব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সাবেক সভাপতি ও আঞ্জুমান মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখা ভাইস চেয়ারম্যান আবু তাহের মো. সুয়েব, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, আঞ্জুমানে মুফিদুল ইসলাম সিলেট জেলা শাখার সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী, লায়ন মোস্তফা জামান চৌধুরী বাহার, সদস্য অবঃ কর্নেল আব্দুস সালাম বীরবিক্রম, ডা. নাজমুস সাকিব, কোষাধ্যক্ষ ইমরান আহমদ, মোস্তফা শাহ্জামান, আলী বাহার চা বাগানের এমডি মাহমুদ বকস রাজন, নাফিজ জুবায়ের চৌধুরী। বিজ্ঞপ্তি
শীতবস্ত্র বিতরণ শেষে সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনার বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।বিজ্ঞপ্তি
5 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
8 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
1 স্টাফ রিপোর্টার: 4 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
7 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
2 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। 7 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ
8 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 5 শুক্রবার (২১