editor
প্রকাশিত: 12:07 AM, April 14, 2022

বাঙালীর হাজার বছরের সাংস্কৃতিক ঐহিত্য ধরে রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশা : জেলা প্রশাসক
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের বর্ষ বিদায় ও বর্ষ বরণ
‘সংকটে সংগ্রামে সম্প্রীতির বন্ধনে, জেগে উঠুক বহ্নিশিখা’ এই আহ্বানে প্রতি বছরের ন্যায় এবারও সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে সিলেটের সুরমা নদীর পাড়ে ঐতিহ্যবাহী চাদনী ঘাট সিড়িতে বর্ষ বিদায় ও নতুন বছরকে বরণ করে নেয়। ১৩ এপ্রিল বুধবার সন্ধ্যা ৬.৪৫মিনিটে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এতে অংশগ্রহণ করেন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিলেট জেলা সংসদ, নগরনাট, ছন্দ নৃত্যালয় ও ত্রীতণু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সিলেটের জেলা প্রশাসক জনাব মজিবর রহমান বলেন, বাঙালীর হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। বাঙালীর সাংস্কৃতিক ঐতিহ্য ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য আমরা যেমন উপভোগ করি, তেমনি এটিকে ধরে রাখা ও বাঙালীর সাংস্কৃতিক চর্চাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ নতুন বছরে সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় অসাম্প্রদায়িক ও আরোও উন্নত পর্যায়ে নিয়ে যেতে হবে। তিনি বিদায়ী বছরের সফল অর্জনকে ধরে রেখে নতুন বছরে সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট আরো অগ্রনী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল দাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে, সকল আঁধার কেটে নতুন বছরে আলোকিত ও অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রত্যাশায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মঙ্গল আলো প্রজ্জ্বলন করেন। এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আনোয়ার সাদাত, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের প্রধান পরিচালক অরিন্দম দত্ত, সম্মিলিত সাংস্কৃতিক জোট এর কেন্দ্রিয় সদস্য শামসুল আলম সেলিম, মানবাধিকার সংগঠক প্রদীপ কুমার দেব, হিমাংশু মিত্র, নাট্য সংগঠক, উত্তম সিংহ রতন, নিলাঞ্জন দাশ টুকু, খোয়াজ রহিম সবুজ, সুপ্রিয় দেব শান্ত, ফারজানা সুমি, দিবাকর সরকার শেখর প্রমুখ। বিজ্ঞপ্তি
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়