editor

প্রকাশিত: 6:14 PM, October 28, 2021

সচেতনতা সৃষ্টিসহ সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্য সম্মত বাসযোগ্য পৃথিবী গঠন সম্ভব : ডা. প্রেমানন্দ মন্ডল

সচেতনতা সৃষ্টিসহ সম্মিলিত প্রচেষ্টায় স্বাস্থ্য সম্মত বাসযোগ্য পৃথিবী গঠন সম্ভব : ডা. প্রেমানন্দ মন্ডল

নিজস্ব প্রতিবেদক
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেছেন, নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, তামাক জাতীয় দ্রব্য বর্জন, স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে সুন্দর জীবন গঠন করা সম্ভব। এজন্য প্রয়োজন সমাজের সকল স্তরের মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিসহ সম্মিলিত প্রচেষ্টা চালানো। তাহলেই স্বাস্থ্যসম্মত সুখি সুন্দর বাসযোগ্য পৃথিবী গঠন সম্ভব।

সিলেটের সিভিল সার্জন কার্য্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত কর্মশালায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। ২৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে সিলেটের স্বাস্থ্য ভবনের ইপিআই কনফারেন্স হলে লাইফস্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে স্বাস্থ্য কেন্দ্র , শিক্ষা প্রতিষ্ঠান এবং কর্মক্ষেত্রে নিরাপদ, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও স্যানিটেশন বিষয়ে প্রচার এবং এইচসিএফ মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মির্জা লুৎফুল বারীর পরিচালনায় কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে বক্তব্য রাখেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মজয় দত্ত। কর্মশালায় মূল পেপার উপস্থাপন করেন সিলেট সিভিল সার্জন কার্য্যালয়ের মেডিকেল অফিসার ডা. স্বপ্নীল সৌরভ রায়। ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর রাশেদ আহমদ, ডিআরএস-এর মেডিকেল অফিসার ডা. স্নিগ্ধা তালুকদার, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, ফটো জার্নালিস্ট এসাসিয়েশনের সাবেক সিলেট বিভাগীয় সভাপতি আবদুল বাতিন ফয়সল প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, সুস্থ জীবনের জন্য আমাদের রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে হবে। এছাড়া স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনে ক্ষেত্র বিশেষে আইন প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্য সম্মত পরিবেশ রক্ষা করতে হবে। বিশেষ করে ২০৪১ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে তামাকজাত পণ্য উৎপাদন-বিপণন-ব্যবহার কমিয়ে আনতে সচেতনতা সৃষ্টি, প্রয়োজনে আইন প্রয়োগ করতে হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর