editor
প্রকাশিত: 9:00 PM, May 27, 2021
অনলাইন ডেস্ক
বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া প্রবাসী কর্মীদের কোয়ারেন্টিন খরচ কমাতে ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সৌদিপ্রবাসী কর্মীদের হোটেলে থাকার জন্য ভর্তুকি দেওয়া হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীদের টিকা দেওয়ার ক্ষেত্রে বয়স শিথিল করার বিষয়টি বিবেচনা করছে সরকার।
বৃহস্পতিবার বিকালে নিজ দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে গেলে প্রবাসীদের এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে সৌদি সরকার তাদের কোয়ারেন্টিনের জন্য যেসব হোটেল নির্ধারণ করেছে, সেগুলো অনেক ব্যয়বহুল। প্রবাসীদের এসব হোটেলে যেতে আগ্রহ কম।
ড. মোমেন বলেন, তাদের (প্রবাসী) কষ্ট দেখে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আপনারা হোটেলের ব্যবস্থা করেন। তাই আমরা উদ্যোগ নিয়েছি, প্রবাসীরা সৌদিতে গেলে আমরা সাবসিডি (ভর্তুকি) দেব। বিষয়টি নিয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সঙ্গে আমি আলাপ করেছি।
তিনি বলেন, সরকার টিকা দেওয়ার ক্ষেত্রে বয়স শিথিলের চিন্তা করছে। আমাদের যারা মধ্যপ্রাচ্যে যায়, তাদের অনেকেই ২০ থেকে ৪০ বছরের মধ্যে। আমাদের দেশে বয়স ৪০ এর বেশি হলে টিকা নিতে পারেন। মধ্যপ্রাচ্যে ডাবল ডোজ হলে কোয়ারেন্টিন করতে হয় না, শুধু টেস্টে নেগেটিভ থাকলে বাড়িতে গিয়ে কোয়ারেন্টিন করা যায়।
মন্ত্রী বলেন, আমরা প্রস্তাব করতে চাই- স্পেশাল ব্যবস্থা করে ২০ বছরের বেশি বয়সীদের টিকা দিতে। আমরা এটি নিয়ে কালকে (শুক্রবার) আলাপ করব। এটা হলে প্রবাসীদের অনেক উপকার হবে। আমরা চিন্তাভাবনা করছি, এখনো কিছু হয়নি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন