editor
প্রকাশিত: 11:47 PM, March 1, 2021
কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্বরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে ২০২১’ উপলক্ষে আলোচনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ সোমবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সিলেট পুলিশ লাইন্সে শহীদ বীর মুক্তিযোদ্ধা এসপি এম. শামসুল হক মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। জানা গেছে, কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে প্রতিবছর ১ মার্চ ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালনের জন্য বাংলাদেশ পুলিশ সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এরই ধারাবাহিকতায় সিলেটের যে সকল গর্বিত পুলিশ কর্তব্যরত অবস্থায় দেশের বিভিন্ন প্রান্তে নিহত হয়েছেন, তাদের শ্রদ্ধা জানাতে সিলেট বিভাগের সকল পুলিশ ইউনিটের সমন্বিত উদ্যোগে সোমবার এই ‘পুলিশ মেমোরিয়াল ডে’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পুলিশ লাইন্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ও নিহত পুলিশ সদস্যদের শহিদ বেদীতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।পরে দুপুর ১২টায় শহিদ বীর মুক্তিযোদ্ধা এসপি এম. শামসুল হক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। সিলেট জেলার পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট রেঞ্জ এর ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. শফিকুল ইসলাম, র্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মো. শরিফুল ইসলাম ও অ্যাডিশনাল ডিআইজি মো. গিয়াস উদ্দিন আহমেদ পিপিএম। এছাড়া অনুষ্ঠানে সিলেট বিভাগের সকল পুলিশ ইউনিটের প্রতিনিধিসহ সর্বস্তরের পুলিশ অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মাহমুদ উস-সামাদ চৌধুরী নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের সংবর্ধনা, ক্রেস্ট ও উপহারসামগ্রী প্রদান করেন। এ সময় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যগণ পুলিশকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে নিহত পুলিশ সদস্যদের স্মরণ করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেপ্তারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যগণ অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছেন। যেকোনো জাতীয় দুর্যোগে পুলিশবাহিনীর সদস্যগণের চরম ধৈর্য্য, নিষ্ঠা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ কার্যক্রম সকল মহলে প্রশংসিত হয়। কর্তব্যপালন করতে গিয়ে প্রতিবছর অনেক পুলিশ সদস্য নিহত হয়ে থাকেন। দায়িত্বপালনকালে তারা আত্মত্যাগের যে মহান দৃষ্টান্ত স্থাপন করেন, তা গোটা পুলিশবাহিনীকে গৌরবান্বিত করে। সারা বাংলাদেশে নিহত পুলিশ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন