editor
প্রকাশিত: 11:29 PM, January 26, 2022

দক্ষিণ সুরমা-বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের মানুষের হৃদয়ে আমি বাস করতে চাই : স্যার এনাম উল ইসলাম
স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশন চেয়ারম্যান, হাজী মো. আব্দুল মছব্বির সিটির চেয়ারম্যান ও যুক্তরাজ্য মাচেস্টার আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা স্যার এনাম উল ইসলাম বলেছেন, আমি সাধারণ মানুষের জন্য রাজনীতি করি, আমি কোন ধরনের পদ-পদবীতে থাকি বা না থাকি, আপনাদের পাশে অতীতে ছিলাম, বর্তমানে আছি, আগামী দিনেও আপনাদের সুখে-দুঃখে পাশে থাকবে। দক্ষিণ সুরমা-বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের মানুষের হৃদয়ে আমি বাস করতে চাই। আপনাদের হুদয়ে আমার স্থান নিয়ে আমি আমৃত্যু আপনাদের সেবক হিসেবে কাজ করে যাব।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে এসে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়ে তা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। বিশেষ করে এই তিনটি উপজেলার মানুষের কর্মস্থানের জন্য আমার পরিকল্পনা কাজ করবে বলে আমি বিশ^াস করি। আপনাদের সহযোগিতা পেলে আমি সকল অসম্ভবকে সম্ভব করব।
তিনি বুধবার (২৬ জানুয়ারি) বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের কিত্তে জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে স্যার এনাম উল ইসলাম ফাউন্ডেশনের সহযোগিতায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা ও পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত বৈধ’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির প্রতিষ্ঠাতা আতাউর রহমান আতা, স্যার এনাম উল ইসলাম ইসলামির রিসার্স সেন্টারের সহ-সভাপতি সামছুল ইসলাম, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লয়লুছ মিয়া, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুন্দর আলী, ৩নং ওয়ার্ড কৃষক লীগের আহবায়ক সানুর মিয়া, ইউপি মেম্বার মজিদ মিয়া, মহিলা মেম্বার আফিয়া বেগম, সৈয়দুন নেছা, টিপু সুলতান, ইমামুজ্জামান সাজু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুব আলম। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন