editor

প্রকাশিত: 12:09 AM, February 3, 2022

জগন্নাথপুরে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

জগন্নাথপুরে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

জগন্নাথপুরে নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ

জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়নের নব-নির্বাচিত সংরক্ষিত ওয়ার্ডের ২১ জন নারী ও সাধারণ ওয়ার্ডের ৬৩ জন সহ মোট ৮৪ জন ইউপি সদস্যরা শপথ গ্রহণ করেছেন। গতকাল বুধবার স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে শপথ বাক্য পাঠ করান জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেদুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
এ সময় উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, সাবেক চেয়ারম্যান হারুন রাশীদ, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান ও পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলুছ মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নিজাম উদ্দিন জালালী ও গীতাপাঠ করেন অরূপ সরকার এবং সকল জনপ্রতিনিধিদের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
এতে শপথ গ্রহণ করেন কলকলিয়া ইউনিয়নে সংরক্ষিত ১নং ওয়ার্ডে হুছনারা বেগম রিছনারা, ২নং ওয়ার্ডে ছফেদা খানম চৌধুরী ও ৩নং ওয়ার্ডে স্বপ্না রাণী দাস। সাধারণ ১নং ওয়ার্ডে কামরুজ্জামান, ২নং ওয়ার্ডে মাহবুবুল হাসান মোহন, ৩নং ওয়ার্ডে আজিজুল হক, ৪নং ওয়ার্ডে আবদুল কাইয়ূম, ৫নং ওয়ার্ডে মসিক আহমদ, ৬নং ওয়ার্ডে আবদুল হাসিম, ৭নং ওয়ার্ডে জসিম উদ্দিন, ৮নং ওয়ার্ডে ছালিক মিয়া ও ৯নং ওয়ার্ডে সাদিক আলম।
পাটলি ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডে ছামিরুন নেছা, ২নং ওয়ার্ডে রুজিনা বেগম ও ৩নং ওয়ার্ডে আমিরুন্নেছা। সাধারণ ১নং ওয়ার্ডে শাহাব উদ্দিন, ২নং ওয়ার্ডে আবদুল মোমিন, ৩নং ওয়ার্ডে আবু ছালেক, ৪নং ওয়ার্ডে নজরুল ইসলাম, ৫নং ওয়ার্ডে আবদুল মালেক, ৬নং ওয়ার্ডে আবদুল মুবিন, ৭নং ওয়ার্ডে খালিদ হাসান খালেদ, ৮নং ওয়ার্ডে মুহিত মিয়া ও ৯নং ওয়ার্ডে জাহির আলী।
চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ১নং সংরক্ষিত ওয়ার্ডে শেলি বেগম, ২নং ওয়ার্ডে ছালমা বেগম ও ৩নং ওয়ার্ডে মনতারা বিবি। সাধারণ ১নং ওয়ার্ডে অনিল চন্দ্র দাস, ২নং ওয়ার্ডে হিরা মিয়া, ৩নং ওয়ার্ডে লিলু মিয়া, ৪নং ওয়ার্ডে সুজাত মিয়া, ৫নং ওয়ার্ডে রুবেল মিয়া, ৬নং ওয়ার্ডে নুরুল হোসেন, ৭নং ওয়ার্ডে ছালেহ উদ্দিন, ৮নং ওয়ার্ডে মহি উদ্দিন ও ৯নং ওয়ার্ডে মফিজুর রহমান চৌধুরী।
রাণীগঞ্জ ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডে সুহেনা বেগম, ২নং ওয়ার্ডে ইয়ারুন নেছা ও ৩নং ওয়ার্ডে কিবরিয়া বেগম। সাধারণ ১নং ওয়ার্ডে কওছর মিয়া, ২নং ওয়ার্ডে টিপু সুলতান, ৩নং ওয়ার্ডে জাকির হোসেন, ৪নং ওয়ার্ডে তেরা মিয়া, ৫নং ওয়ার্ডে কাওছার মিয়া তালুকদার, ৬নং ওয়ার্ডে আলাই মিয়া, ৭নং ওয়ার্ডে মিলাদ মিয়া, ৮নং ওয়ার্ডে নুরুল হক ও ৯নং ওয়ার্ডে আবদুল জলিল।
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডে জয়গুন নেছা, ২নং ওয়ার্ডে শিউলি আক্তার ও ৩নং ওয়ার্ডে সাফিয়া বেগম। সাধারণ ১নং ওয়ার্ডে লাকু মিয়া, ২নং ওয়ার্ডে সৈয়দ এমদাদ মিয়া, ৩নং ওয়ার্ডে সৈয়দ আলাউর রহমান, ৪নং ওয়ার্ডে সৈয়দ শাহ তানভীর আলম, ৫নং ওয়ার্ডে আকিক মিয়া, ৬নং ওয়ার্ডে সুহেল আহমদ, ৭নং ওয়ার্ডে শামসুদ্দিন কামালী, ৮নং ওয়ার্ডে হাফিজুল ইসলাম ও ৯নং ওয়ার্ডে খুরশেদ আলম।
আশারকান্দি ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডে লছনু খানম, ২নং ওয়ার্ডে আফিয়া খানম ও ৩নং ওয়ার্ডে সাজনা বেগম। সাধারণ ১নং ওয়ার্ডে সৈয়দ এনামুল হোসেন, ২নং ওয়ার্ডে আলা উদ্দিন, ৩নং ওয়ার্ডে শেখ আবদুল ওয়াহিদ, ৪নং ওয়ার্ডে ফজলু মিয়া, ৫নং ওয়ার্ডে জমির উদ্দিন, ৬নং ওয়ার্ডে শওকত আলী, ৭নং ওয়ার্ডে আলী হায়দার, ৮নং ওয়ার্ডে ফয়জুন্নুর ও ৯নং ওয়ার্ডে শাহজাহান খান।
পাইলগাঁও ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডে আম্বিয়া বেগম, ২নং ওয়ার্ডে সুফিয়া বেগম ও ৩নং ওয়ার্ডে শাহানা বেগম। সাধারণ ১নং ওয়ার্ডে শাহান আহমদ, ২নং ওয়ার্ডে আলিম উদ্দিন, ৩নং ওয়ার্ডে আবু বকর মধু, ৪নং ওয়ার্ডে মজুমদার আলী, ৫নং ওয়ার্ডে ফজল মিয়া, ৬নং ওয়ার্ডে আলী আকবর খান, ৭নং ওয়ার্ডে আবুল হোসেন, ৮নং ওয়ার্ডে নজমুদ্দিন ও ৯নং ওয়ার্ডে আবদুল কাহির।
প্রসঙ্গত-বিগত ২০২১ সালের ২৬ ডিসেম্বর জগন্নাথপুর উপজেলার ৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে গত ৩১ জানুয়ারি নব-নির্বাচিত সকল চেয়ারম্যানগণ শপথ গ্রহণ করেন। ২ ফেব্রুয়ারি সকল ইউপি সদস্যরা শপথ গ্রহণ করলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর