editor

প্রকাশিত: 3:18 PM, January 12, 2022

টিলাগড়ে নোরা চ্যারেটির শীতবস্ত্র বিতরণ

টিলাগড়ে নোরা চ্যারেটির শীতবস্ত্র বিতরণ

টিলাগড়ে নোরা চ্যারেটির শীতবস্ত্র বিতরণ

সিলেট নগরীর টিলাগড়ে আলহাজ্ব অছিয়ত আলী-করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) সকালে নোরা চ্যারেটি যুক্তরাজ্য বার্মিংহাম আওয়ামীলীগ নেতা ও নোরা চ্যারেটির চেয়ারম্যান মকসুদ আলমের উদ্যোগে এবং সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীর ত্রাণ তহবিল থেকে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

আলহাজ্ব অছিয়ত আলী-করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আহমদ আলীর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা মো: আসাদুজ্জামান আসাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, দেশের টানে প্রবাসীরাও অসহায়, দরিদ্র মানুষের চিন্তা করে একের পর এক সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। আজ নোরা চ্যারেটি যেভাবে অসহায় মানুষের পাশে এগিয়ে এসেছে অন্য অন্য সংগঠনরাও এভাবে এগিয়ে আসলে খেটে খাওয়া মানুষেরা কিছুটা হলেও সহযোগিতা পাবে। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তৃণমূলের মানুষের জন্য সব সময় তিনি নজর রেখে কাজ করে যাচ্ছেন। যাতে কোনো গরীব লোকজন কোনো ধরণের কষ্ট না পায় সেদিকে তিনি লক্ষ্য রেখে একের পর এক দারিদ্র বিমোচন কর্মসূচী গ্রহণ করেছেন।

শীতবস্ত্র বিতরণকালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চান্দুশাহ ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার আ.ম.ম মুহি উদ্দিন তাফাদার, টিলাগড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ও শাহপরাণ (রহ.) থানার কমিউিনিট পুলিশিং কমিটির সহ-সভাপতি সাংবাদিক (ফ্রি-ল্যান্স) ও কলামিষ্ট মো: ছমর উদ্দন মানিক, আলহাজ্ব অছিয়ত আলী-করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আখতার হোসাইন জাহেদ।

এছাড়া উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগ নেতা কামাল আহমদ, সিলেট জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা মাহবুব মিয়া, ফজল মিয়া,  শাহ জুনেদ আহমদ, তুহিন আহমদ, সাবেক ছাত্র নেতা মুনতাসির রাজু প্রমুখ। সংবাদ  বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়