editor
প্রকাশিত: 5:44 PM, June 6, 2024
নানা আয়োজনের মধ্য দিয়ে গোয়াইনঘাটের রাতারগুলে পালিত হয়েছে বিশ^ পরিবেশ দিবস। ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে বন বিভাগ সিলেট গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও প্রতিবেশ প্রকল্প এর সহযোগিতায় এবং সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি’র আয়োজনে রাতারগুলে বুধবার রাতারগুলে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস ২০২৪।
দিবসটি উপলক্ষে মাঠ পর্যায়ে স্থানীয় গ্রামবাসী, পর্যটকবাহী নৌকা চালকগণ ও স্থানীয় চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে পরিবেশ দূষণরোধ ও আমাদের দায়িত্ব শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি’র সভাপতি মো: মাহবুব আলম, সারি রেঞ্জ কর্মকর্তা মো: সালাহ্উদ্দিন, সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটি’র সহ-সভাপতি- এডভোকেট শাহজাহান সিদ্দিকী, ৬নং ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার নজরুল ইসলাম। এছাড়া এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং প্রতিবেশ প্রকল্প প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম বলেন-বিশ্ব পরিবেশ দিবসকে শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে এটিকে দৈনন্দিন রুটিন ওয়ার্ক হিসেবে দেখা উচিত। আমাদের প্রতিটি দিনের অভ্যাস ও দৈনন্দিন জীবনাচার পরিবেশ সংরক্ষণে সহায়ক। প্রাকৃতিক সম্পদ-পাহাড়, নদী, ছড়া, বনাঞ্চল ক্ষতিগ্রস্থ হচ্ছে। আমাদের সবাইকে ভবিষ্যত প্রজন্মের স্বার্থে পরিবেশ ও প্রকৃতির ক্ষতি সাধন থেকে বিরত থাকার প্রতিজ্ঞা নিতে হবে। দেশের গুরুত্বপূর্ণ জলজ বন রাতারগুলে পরিবেশ বান্ধব পর্যটন নিশ্চিত করতে এবং প্লাস্টিক দুষণ বন্ধ করতে পর্যটন সংশ্লিষ্ট নৌকার মাঝিসহ সকলকে সক্রিয় থাকার আহবান জানান।
উল্লেখ্য- প্রতিবেশ প্রকল্প কর্তৃক স্থানীয় চৌগ্রাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অংশগ্রহণে মাসব্যাপি চলমান প্লস্টিক দূষণ রোধে বিকল্প ব্যবহার বিষয়ক উদ্ধুদ্ধকরণ কার্যক্রমে চালু হয়। এতে অংশগ্রহণকারীগণ পারিবারিক পর্যায়ে প্লাস্টিক সংগ্রহ ও বিকল্প ব্যবহার বিষয়ক লিখিত জার্নাল উপস্থাপন করেন। শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখায় চৌগ্রাম ছাত্র কল্যাণ পরিষদ ও রাতারগুল সমাজ কল্যাণ পরিষদকে পরিবেশ সম্মাননা প্রদান করা হয়।
সচেতনতামূলক আলোচনা পর্ব শেষে বিশ্ব পরিবেশ দিবস ও বৃক্ষরোপন অভিযান-২০২৪ উপলক্ষে রাতারগুল চৌরঙ্গীঘাট এলাকায় গাছের চারা রোপন ও বনায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়। বর্জ্য ব্যবস্থাপনার জন্য নৌকার মাঝিদের মাঝে পরিবেশ বান্ধব বেঁতের তৈরী ওয়েষ্ট বিন এবং অংশগ্রহণকারীদের মাঝে দেশীয় প্রজাতির ফলের চারা বিতরণ করা হয়।
4 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
6 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
2 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
8 স্টাফ রিপোর্টার: এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে অপহৃত
6 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
8 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
1 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 4 শুক্রবার (২১